রাবির আওয়ামীলীগপন্থী ২ ডেপুটি রেজিস্ট্রার গ্রেফতার

রাবির আওয়ামীলীগপন্থী ২ ডেপুটি রেজিস্ট্রার গ্রেফতার
  • Author, রাবি প্রতিনিধি
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Rubel Islam

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আওয়ামিলীগপন্থী দুই ডেপুটি রেজিস্ট্রারকে মারধর করে পুলিশের কাছে তুলে দিয়েছে জনতা। সোমবার (১২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায়

অফিস থেকে বাড়ি ফেরার পথে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজার থেকে রাজশাহী মহানগরীর ৩০ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা এবং বিশ্ববিদ্যালয়ের শাহ্ মখ্দুম হলের ডেপুটি রেজিস্ট্রার আহসান হাবীবকে গ্রফতার করে মতিহার থানা পুলিশ। তিনি বর্তমানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মতিহার থানার হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে গত ৫ আগস্টে বোয়ালিয়া থানায় একাধিক মামলা রয়েছে।

অপরদিকে গতকাল রাজশাহীর পবা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং শের-ই-বাংলা হলের ডেপুটি রেজিস্ট্রার হানিফ মো. পলাশকে নগরীর মেহেরচন্ডি কড়াইতলা মোড় থেকে একটি দলের নেতাকর্মীরা আটক করে পুলিশে তুলে দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়। তাকে কোর্টে চালান দেওয়া হয়েছে।

এবিষয়ে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, এজহারভুক্ত আসামী আওয়ামীলীগ নেতা আহসান হাবীব এবং হানিফ মোহাম্মদ পলাশকে গ্রফতার করা হয়েছে৷ পলাশকে কোর্টে চালান দেওয়া হয়েছে। হাবিবের নামে বোয়ালিয়া থানায় মামলা থাকায় তাকে বোয়ালিয়া থানাতে হস্তান্তর করা হবে।

সম্পর্কিত নিউজ