উৎসবমুখর পরিবেশে ইবিতে সরস্বতী পূজা উদযাপিত

উৎসবমুখর পরিবেশে ইবিতে সরস্বতী পূজা উদযাপিত
  • Author, ইবি প্রতিনিধি
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Rubel Islam

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) যথাযথ ধর্মীয় মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপিত হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে আয়োজিত এ পূজাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে দেখা যায় আনন্দ, উচ্ছ্বাস ও ধর্মীয় সম্প্রীতির এক অনন্য আবহ। উৎসবকে কেন্দ্র করে শিক্ষার্থীরা রঙিন আলপনা ও নকশায় পূজামণ্ডপ সাজিয়ে তোলে।

 

এ উপলক্ষে ইবি থানার নিকটবর্তী সবুজ চত্বরে ‘বাণী অর্চনা’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উৎসবে হিন্দু সম্প্রদায়ের শিক্ষার্থীরা আনন্দঘন পরিবেশে অংশগ্রহণ করে বিদ্যা দেবী সরস্বতীর পূজা অর্চনা করেন। পূজার আনুষ্ঠানিকতা ও শাস্ত্রপাঠ পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষক পার্থ প্রতীম চক্রবর্তী। পূজা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড অরবিন্দ সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী। এছাড়াও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বৈষ্ণব কুল তিলক ভক্তপ্রবর মিহির ঘোষ।

 

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়কে অনেকেই কেবল ইসলামি সংস্কৃতির চর্চাকেন্দ্র হিসেবে দেখে থাকেন। কিন্তু এই বিশ্ববিদ্যালয় ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে শিক্ষার্থী হিসেবে সমানভাবে মূল্যায়ন করে এবং প্রত্যেকেই নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করে।


সম্পর্কিত নিউজ