সিলেটে লালাখালে ডুবে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু

সিলেটে লালাখালে ডুবে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Rubel Islam

সিলেটের জৈন্তাপুর উপজেলায় লালাখাল নদীতে ডুবে মো. মুসআব আমীন (২৮) নামের হযরত শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু ঘটেছে। তিনি শাবিপ্রবির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২-২০২৩ বর্ষের ছাত্র।

আজ শুক্রবার (৩০ জানুয়ারি) বন্ধুদের সাথে নীলনদ খ্যাত লালাখাল নদীতে ঘুরতে গেলে বেলা ১ টার দিকে পানিতে ডুবে তার মৃত্যু হয়।


এই ঘটনায় পুলিশ জানিয়েছে, আজ সকালে বন্ধুদের নিয়ে লালাখাল নদীতে ঘুরতে যায় নিহত মুসআব। বেলা ১টার দিকে বন্ধুদের সঙ্গে পানিতে নামেন তিনি, একপর্যায়ে পানিতে তলিয়ে যান মুসআব। তার বন্ধুরা নিখোঁজের খবর দিলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জৈন্তাপুর উপজেলা ফায়ার সার্ভিস ও জৈন্তাপুর মডেল থানা পুলিশের দুটি দল।


প্রায় তিন ঘন্টা খোঁজের পর বিকেল প্রায় ৪টায় মুসআবের মরদেহ উদ্ধার করা হয়।

জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মহবুবুর রহমান মোল্লা জানিয়েছেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। নিহত মুসআব আমীন শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। তার মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেলর মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।‘

উল্লেখ্য নিহত মুসআব আমীন গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সকিপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মো. শহিদুর রহমান।


সম্পর্কিত নিউজ