{{ news.section.title }}
মারা গেছে জাবির দগ্ধ শিক্ষার্থী রনি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংলগ্ন ইসলামনগর এলাকায় অগ্নিকাণ্ডে দগ্ধ বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী ও কামাল উদ্দিন হলের সাবেক সিকিউরিটি গার্ড এর ছেলে সাইফুল ইসলাম রনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন তিনি।
সোমবার(০২ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টায় ঢামেকের আইসিইউতে শেষ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ তথ্যটি নিশ্চিত করেছেন রনির বড় ভাই মো: মাসুদ রানা।
এর আগে,গতকাল বিকালের দগ্ধ রনির শ্বাসনালীর সমস্যা বাড়তে থাকে এবং ফুসফুস ও কিডনি কাজ করা ছেড়ে দিলে তাকে ঢামেকের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে নেওয়া হয়।
উলেখ্য, গত ২৭ জানুয়ারি রাত আনুমানিক পৌনে ৯টার দিকে ইসলামনগর এলাকায় আব্দুর রহমান মওলানা ভাসানী হলের ৩য় শ্রেণীর কর্মচারীর ছেলে আব্দুস সোবহান রায়হান নামে তার পরিবারের সঙ্গে বিবাদে লিপ্ত হন। একপর্যায়ে ঘর পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তিনি নিজের মোটরবাইক থেকে অকটেন সংগ্রহ করে ঘরে ছিটিয়ে দেন।
খবর পেয়ে রাস্তার মোড়ে অবস্থানরত জাবি শিক্ষার্থী সাইফুল ইসলাম রনিসহ কয়েকজন তাকে বাধা দিতে ঘরে প্রবেশ করেন। তারা রায়হানকে নিবৃত্ত করার চেষ্টা করতেই তিনি লাইটার দিয়ে ঘরে আগুন ধরিয়ে দেন। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে রনিসহ সেখানে উপস্থিত রায়হান, রাহাত ও হাসিনুর নামের চারজন দগ্ধ হন।