জাবিতে জুলাই হামলায় মদদদাতা শিক্ষকদের ছবি ঝুলালেন শিক্ষার্থীরা

জাবিতে জুলাই হামলায় মদদদাতা শিক্ষকদের ছবি ঝুলালেন শিক্ষার্থীরা
  • Author, জাবি প্রতিনিধি
  • Role, জাগরণ নিউজ বাংলা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪ সালের জুলাইয়ে শিক্ষার্থীদের ওপর হামলার মদদদাতা শিক্ষকদের বিচার না হওয়ায় প্রতিবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে সংশ্লিষ্টদের ছবি টাঙিয়েছেন শিক্ষার্থীরা।

সোমবার (২ ফেব্রুয়ারী)  বেলা ৫ টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনে মদদদাতা শিক্ষকদের ছবি টাঙানো হয়।

এসময় জাকসুর স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক হুসনী মোবারক বলেন,জুলাই হামলার মদদদাতা, শিক্ষক নামধারী এসব নৃশংস ব্যক্তিদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের ন্যায়সঙ্গত আন্দোলন চলবে, ইনশাআল্লাহ।এই ছবি টানানোর মুল উদ্দেশ্য সাধারণ শিক্ষার্থীরা এবং বিশ্ববিদ্যালয়ে আগত দর্শনার্থীরা যাতে সহজেই জানতে পারেন এই শিক্ষকদের অতীত কর্মকাণ্ড। এছাড়াও প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করা যাতে তারা দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করে।


এবিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন হতে জানানো হয়, ২০২৪ সালের ১৪, ১৫ ও ১৭ জুলাইয়ে সংঘটিত ঘটনায় অভিযুক্ত শিক্ষক ও কর্মকর্তাদের সম্পৃক্ততার বিষয়টি অধিকতর তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সব ধরণের কার্যক্রম চলমান রয়েছে। ইতোমধ্যে অভিযোগকারী ও অভিযোগের স্বপক্ষে স্বাক্ষীগণের স্বাক্ষ্যগ্রহণ, প্রাপ্ত তথ্য বিশ্লেষণ, ভিডিও পর্যালোচনা, অভিযুক্তগণের আত্মপক্ষ সমর্থনের জন্য বক্তব্য গ্রহণ সম্পন্ন হয়েছে। বর্তমানে অভিযোগকারীগণের অভিযোগ, গৃহীত স্বাক্ষ্য এবং আত্মপক্ষ সমর্থনে প্রদেয় বক্তব্য থেকে প্রাপ্ত তথ্য অধিকতর বিশ্লেষণপূর্বক পর্যালোচনা করার স্বার্থে পুনরায় স্বাক্ষ্য গ্রহণের (Double Checking) কার্যক্রম চলমান রয়েছে।

উল্লিখিত কার্যক্রমসমূহ শেষে সুপারিশসহ প্রতিবেদন প্রস্তুত এবং স্বাক্ষর শেষে চূড়ান্ত প্রতিবেদন আগামী ১৫ এপ্রিল ২০২৬ তারিখ প্রকাশ করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরলসভাবে কাজ করছে।


সম্পর্কিত নিউজ