তরুণ উদ্যোক্তাদের সফল করার উদ্যোগে চবি তে আয়োজিত হলো অন্টারপ্রনারস এক্সপো–২০২৬

তরুণ উদ্যোক্তাদের সফল করার উদ্যোগে চবি তে আয়োজিত হলো অন্টারপ্রনারস এক্সপো–২০২৬
  • Author, চবি প্রতিনিধি
  • Role, জাগরণ নিউজ বাংলা

তরুণ উদ্যোক্তাদের বাস্তব বাজারের সঙ্গে কার্যকর সংযোগ স্থাপনের উদ্দেশ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত তিন দিনব্যাপী অন্টারপ্রনারস এক্সপো–২০২৬ সফলভাবে শেষ হয়েছে। বুদ্ধিজীবী চত্বরে আয়োজিত এই এক্সপোর সমাপনী অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে পুরো আয়োজনের পরিসমাপ্তি ঘটে।

আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) বিবিএ অনুষদের লেকচার গ্যলারি তে দিনব্যপি অনুষ্ঠানের মাধ্যমে এ  আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে এক্সপোর সূচনা হওয়ার পর থেকেই উদ্যোক্তা ও দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতিতে পুরো প্রাঙ্গণ হয়ে ওঠে চাঙা ও প্রাণচঞ্চল। আয়োজকদের মতে, তরুণ উদ্যোক্তাদের পণ্য ও সেবার বাজারযোগ্যতা মূল্যায়ন, পারস্পরিক নেটওয়ার্ক গড়ে তোলা এবং একটি টেকসই উদ্যোক্তাবান্ধব পরিবেশ সৃষ্টি করাই ছিল এই এক্সপোর প্রধান লক্ষ্য।


এক্সপোর পাশাপাশি তিন দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়নমূলক সেমিনার আয়োজন করা হয়। এসব সেমিনারে উদ্যোক্তারা যেমন নিজেদের পণ্য ও সেবা প্রদর্শন ও বিক্রির সুযোগ পেয়েছেন, তেমনি উদ্যোক্তা হতে আগ্রহীরাও বাস্তব অভিজ্ঞতা ও দিকনির্দেশনা সম্পর্কে জানতে পেরেছেন।

আয়োজনে অংশ নেওয়া উদীয়মান তরুণ উদ্যোক্তা আব্দুল্লাহ আল নোমান সময় সংবাদ কে বলেন, "আমাদের মূল লক্ষ্য ছিল এক্সপোজার পাওয়া এবং এর মাধ্যমে সেলস ইনক্রিজ করা,  অন্টারপ্রনারস এক্সপো এ ক্ষেত্রে অনেক ভালো সাহায্য করেছে। আমরা প্রায় কয়েক হাজার পটেনশিয়াল কাস্টমারস দের সামনে আসতে পারছি।"

সেশনসমূহে উদ্যোক্তা হওয়ার বাস্তব প্রতিবন্ধকতা, উদ্ভাবনী চিন্তা এবং আধুনিক প্রযুক্তির কার্যকর প্রয়োগ নিয়ে অতিথি বক্তারা বিস্তারিত আলোচনা করেন।

এবং সমাপনি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিজিটাল অন্টারপ্রনারশিপ এন্ড ইনোভেশন ইকো সিস্টেম ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রজেক্ট ডিরেক্টর মঞ্জুর মোহাম্মাদ শাহরিয়ার,  ইয়াং পাওয়ার ইন সোশ্যাল একশন (YPSA)র ফাউন্ডার এবং সিইও ড. মোঃ আরিফুর রহমান, এক্সপোনেন্টের সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর আবুল কাশেম,  জিএম আইটি একাডেমির চেয়ারম্যান মোঃ কামরুল কাইস চৌধুরী এবং এমবিএ এ্যাসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের  অরগানাইজিং সেক্রেটারি মোহাম্মদ মঈন উদ্দিন, এবং পিউপিল স্কুল বাসের সিইও আব্দুর রশিদ সোহাগ। তারা তরুণ উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন।

সমাপনি অনুষ্ঠানে সফল উদ্যোক্তাদের সাথে শিক্ষার্থীদের প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে শিক্ষার্থীরা  উদ্যোক্তা হবার বাস্তব চ্যালেঞ্জ এবং রোডম্যাপ সম্পর্কে বিস্তর ধারণা পান।

আয়োজকদের মতে, সফলভাবে সম্পন্ন হওয়া এই এক্সপো তরুণ উদ্যোক্তাদের জন্য বাস্তব বাজার বোঝা, নেটওয়ার্কিং গড়ে তোলা এবং ভবিষ্যৎ উদ্যোগের প্রস্তুতিতে একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রেখেছে।


সম্পর্কিত নিউজ