{{ news.section.title }}
জবি বিজনেস স্টাডিজ অনুষদের নতুন ডিন ড. আলী নূর
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের নতুন ডিন হিসেবে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলী নূর।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিমের অনুমোদনক্রমে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিনের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের বর্তমান ডিনের মেয়াদ আগামী ৬ ফেব্রুয়ারি দুই বছর পূর্ণ হবে বিধায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ২২(৫) ধারা মোতাবেক বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত বিভাগসমূহের অধ্যাপক ড. মোহাম্মদ আলী নূরকে পরবর্তী দুই বছরের জন্য বিজনেস স্টাডিজ অনুষদের ডিন হিসেবে নিযুক্ত করা হলো।
এ আদেশে আরও বলা হয়, এ আদেশ ৭ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। তিনি বিধিমোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।