{{ news.section.title }}
বিসিএসে ফাস্ট হয়েও গেজেট বঞ্চিত! যা বলল শামিম
- Author, জাগরণ ডেস্ক
- Role, জাগরণ নিউজ বাংলা
-
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল(সুপারিশ) তালিকা প্রকাশ পেয়েছে আজ শুক্রবার ছুটির দিনে।পররাষ্ট্র ক্যাডারে প্রথম স্থান অর্জনকারী প্রার্থী শামীম শাহরিয়ার চূড়ান্ত গেজেট থেকে বাদ পড়েছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৪তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করলে সেখানে তার নাম পাওয়া যায়নি।
গতোবছর ১১ নভেম্বর ১৭১০ টি পদের বিপরীতে ১৬৭৬ জনকে চুড়ান্ত সুপারিশ করে পিএসসি।আজ প্রকাশি সুপারিশ তালিকায় স্থান পেয়েছে ১৪৯০ জন, বাদ দেওয়া হয়েছে ১৮৬ জনকে। পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েও সুপারিশ বঞ্চিত হয়ে শামিম তার ফেসবুক পোস্টে লেখেন,
"৪৪ তম বিসিএসের রেজাল্ট যখন হলো তখন আমি লাইব্রেরীতে পড়ছিলাম , আমার ফ্রেন্ডরা আমাকে এসে জড়ায়ে ধরেছিল, তারপর বিজয় মিছিল । আজ গেজেটে নাম আসেনি তখনও লাইব্রেরীতে ছিলাম আমার প্রিয়জন রা কান্নায় জড়ায়ে ধরেছে । এখনও লাইব্রেরী তেই আছি। আমার কাছে বিষয় টা এমন যে গেজেটে অন্তর্ভূক্ত হলে ভালো হত তবে নাহলেও তেমন ক্ষতি নাই । আমি মেডিকেল টেস্ট থেকে শুরু করে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করেছি । আর আমার ক্যাম্পাসে আমার নামে কেউ বাজে রিভিউ দিতে পারে এটা আমাকে মেরে ফেললেও বিশ্বাস করবো না । তারা মাত্র সিগনালে আমাকে বলে গেল ভাই আমরা প্রয়োজনে কর্মবিরতি দিব ।
আমি বলেছি দরকার নাই । আই রিয়েলি লাভ দেম সো মাচ, মাই সেকেন্ড ফ্যামিলি ,এলাকাতে রেজাল্ট এর পর সব রাজনৈতিক দল, উপদল, টিচার, সরকারী কর্মকর্তারা সহ বিশাল সংবর্ধনা দিয়েছিল আমাকে। সেখান থেকেও নেতিবাচক রিপোর্ট আসবে আমার তেমন টা মনে হয় না । আশাকরি সংশোধিত গেজেটে অন্তর্ভুক্ত হবো । আর সকলে আমার জন্য যতটা ভালবাসা, সাপোর্ট, উদ্বিগ্নতা দেখিয়েছেন আমার কৃতজ্ঞতা শোধ করার উপায় নাই । বি:দ্র: বিভিন্ন গ্রুপে অনেকে জানতে চাচ্ছেন বা বিভিন্ন তথ্য ছড়াচ্ছে তাই ক্লিয়ার করলাম । সবাইকে অনেক অনেক ধন্যবাদ " উল্লেখ্য, গত ৩০ জুন রাতে পিএসসি ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে। ওই ফলাফলে পররাষ্ট্র ক্যাডারে প্রথম স্থান অর্জন করেন শামীম শাহরিয়ার। তিনি ঢাকা মেডিক্যাল কলেজের কে-৭৩ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী।