জাবিতে হিম উৎসবে সুরা 'বিকৃতির' প্রতিবাদে তাফসির ও প্রতিবাদ সমাবেশ

জাবিতে হিম উৎসবে সুরা 'বিকৃতির' প্রতিবাদে তাফসির ও প্রতিবাদ সমাবেশ
  • Author, জাবি প্রতিনিধি
  • Role, জাগরণ নিউজ বাংলা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) হিম উৎসবে পালাগানের একটি পরিবেশনায় সূরা নাসের অপব্যাখ্যার ও বিকৃত মধ্যে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার প্রতিবাদের কুরআন এন্ড কালচারাল ক্লাব,জাবি সূরা আন-নাস এর তাফছির ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে কুরআন অ্যান্ড কালচারাল স্টাডিজ ক্লাবের আয়োজনে এ তাফসির ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ক্লাবের সাধারণ সম্পাদক ওয়ালি উল্লাহ আল মাহাদীর সঞ্চালনায় অনুষ্ঠানে সূরা আন-নাসের তাফসির, নাজিলের প্রেক্ষাপট ও এর তাৎপর্য তুলে ধরা হয়।

অনুষ্ঠানের শুরুতে সূরা আন-নাসের ওপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন দাওয়াতুল হক একাডেমির পরিচালক মাওলানা আকরাম। তিনি বলেন,
“সূরা আন-নাস এমন একটি সূরা, যা দোয়া হিসেবে কাজ করে। সব ধরনের অনিষ্ট থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা হয় এই সূরার মাধ্যমে। কিন্তু গতকালের হিম উৎসবে একজন বাউল শিল্পী এ সূরাকে নিয়ে কটাক্ষ করেন এবং ভুলভাবে তেলাওয়াত ও ব্যাখ্যা করেন। আমরা এর তীব্র নিন্দা জানাই।

অনুষ্ঠানের প্রধান আলোচক সাভার বাসস্ট্যান্ড জামে মসজিদের খতিব শায়েখ ইয়াহিয়া ত্বকী বলেন,
“সূরা ফালাক ও সূরা নাস কুরআনের অবিচ্ছেদ্য অংশ। শয়তানের ফেতনা ও সব ধরনের অনিষ্ট থেকে রক্ষার জন্য এই দুই সূরার মাধ্যমে দোয়া করতে বলা হয়েছে। কিন্তু গতকাল যে ব্যাখ্যা দেওয়া হয়েছে, তা সম্পূর্ণ কুরআন অবমাননার শামিল। এর প্রতিবাদ করা প্রতিটি মুসলিমের দায়িত্ব।”
তিনি আরও অভিযোগ করেন, কুরআন অবমাননার প্রতিবাদে জাবির শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে অবস্থান নিলেও একদল শিক্ষার্থী মব পরিস্থিতি তৈরি করে ওই বাউল শিল্পীর কর্মকাণ্ডকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে।

এর আগে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছবি চত্বরে কুরআন অবমাননার এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা গণমাধ্যমকে জানায়, ছবি চত্বরে চলমান পালাগানের একটি অংশে নারী ও পুরুষের গুণাবলি নিয়ে গানে গানে আলোচনা হচ্ছিল। এর ধারাবাহিকতায় একজন পুরুষ বাউল শিল্পী কুরআনের সর্বশেষ সূরা, সূরা নাসের কথা উল্লেখ করেন। তিনি সূরাটির কিছু অংশ অসম্পূর্ণভাবে পাঠ করে মন্তব্য করেন “পুরা সূরা জুড়েই নাচতে বলা হয়েছে, যত নাচবি, তত বাঁচবি।” এরপর তিনি নৃত্যসংক্রান্ত একটি গান শুরু করে দর্শকদের নাচের আহ্বান জানান।

এই বক্তব্য শোনার পর দর্শক সারিতে অসন্তোষ তৈরি হয়। অনেক শিক্ষার্থী তাৎক্ষণিকভাবে আশঙ্কা প্রকাশ করেন, এ ধরনের বক্তব্য ধর্মীয়ভাবে বিকৃত ও আপত্তিকর হিসেবে বিবেচিত হতে পারে। এর মধ্যেই দুইজন শিক্ষার্থী হঠাৎ করে মঞ্চে উঠে শিল্পীর হাত থেকে মাইক নিয়ে প্রতিবাদ জানান এবং সূরা নাসকে এভাবে উপস্থাপন করাকে ধর্ম অবমাননা বলে অভিযোগ করেন।
পরিস্থিতি আরও জটিল হওয়ার আগেই শিল্পী তাৎক্ষণিকভাবে দুঃখ প্রকাশ করে সরি বলেন।
তবে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, আয়োজকরা ঘটনাস্থলে জড়ো হওয়ার পর শিল্পী আবারও নৃত্যসংক্রান্ত লিরিক দিয়ে গান শুরু করেন, যা পরিস্থিতিকে পুরোপুরি শান্ত করতে পারেনি। পালাগানের অপর শিল্পীর অংশ শুরু হলেও বিতর্কিত বক্তব্যের কোনো ব্যাখ্যা বা খণ্ডন করা হয়নি, যদিও অনুষ্ঠান প্রায় আরও দুই ঘণ্টা চলে।
ঘটনার পর আয়োজক কমিটি মঞ্চে প্রতিবাদ করা দুই শিক্ষার্থীকে প্রোগ্রাম এলাকা থেকে সরিয়ে নেন।

প্রত্যক্ষদর্শীরা আরো গনম্যাধমকে জানান, এ সময় প্রায় ৬০ থেকে ৭০ জন একত্র হয়ে ওই শিক্ষার্থীদের ঘিরে ধরেন, যা একপর্যায়ে মব পরিস্থিতির সৃষ্টি করে। এতে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরবর্তীতে শিক্ষার্থীদের একটি অংশ শহীদ মিনারের পাশে জড়ো হয়ে ধর্ম অবমাননার অভিযোগে স্লোগান দিতে থাকেন।

এরপর শুক্রবার দিবাগত রাত প্রায় দুইটার দিকে একদল শিক্ষার্থী উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এ সময় উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে আশ্বস্ত করেন যে, প্রক্টরিয়াল টিমের প্রাথমিক প্রতিবেদনের ভিত্তিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক আবদুর রাজ্জাক গনম্যাধমকে বলেন, ‘সূরা নাস নিয়ে শুরুর দিকে একটি সমস্যা হয়েছিল। সেই সূত্র ধরে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানছে এমন অভিযোগ তুলে যে ছেলে এটি নিয়ে ওখানে (মঞ্চে) কথা বলতে গিয়েছিল, তাকে আয়োজকেরা বের করে দিয়েছে। পরে কিছু সাধারণ ছাত্র বিষয়টি নিয়ে উত্তেজিত হয়ে পড়েছিল। তাদের আমরা শান্ত করেছি। এটি আসলে ছাত্ররা তাদের নৈতিকতার জায়গা থেকে বিষয়টি প্রোটেস্ট করেছে। তাদের শান্ত করা হয়েছে, তারা চলে গেছে। তবে আয়োজকদের অনেকেই বলছে, এই ঘটনার পর শিল্পী সরি বলেছেন।’


সম্পর্কিত নিউজ