জাতীয় নির্বাচন উপলক্ষে চবি’র সকল পরীক্ষা স্থগিত

জাতীয় নির্বাচন উপলক্ষে চবি’র  সকল পরীক্ষা স্থগিত
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

জাতীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের নির্ধারিত সকল পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মমতাজ উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, আগামী ১০ ফেব্রুয়ারি ২০২৬ থেকে ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত অনুষ্ঠিতব্য বিভাগ/ইনস্টিটিউট এবং অধিভুক্ত কলেজসমূহের সব পরীক্ষা স্থগিত থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, পরীক্ষার নতুন সময়সূচি (revised exam schedule) পরবর্তীতে সংশ্লিষ্ট বিভাগ ও ইনস্টিটিউটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট সকল শিক্ষার্থীকে এ বিষয়ে অবগত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনকালীন সার্বিক পরিস্থিতি বিবেচনা করে শিক্ষার্থীদের নিরাপত্তা ও প্রশাসনিক সুবিধার কথা মাথায় রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


সম্পর্কিত নিউজ