৯–১০ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস অনলাইনে

৯–১০ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস অনলাইনে
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দুই দিন অনলাইনে ক্লাস পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ০৯ ও ১০ ফেব্রুয়ারি সোমবার ও মঙ্গলবার অত্র বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস অনলাইনে অনুষ্ঠিত হবে।

রোববার (৮ ফেব্রুয়ারি) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুনসী শামস উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আদিষ্ট হয়ে এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সুবিধার্থে আগামী ০৯ ও ১০ ফেব্রুয়ারি সোম ও মঙ্গলবার অত্র বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস অনলাইনে অনুষ্ঠিত হবে।


সম্পর্কিত নিউজ