{{ news.section.title }}
জাকসু নিয়ে অধ্যাপক নাহরিনের বক্তব্য অসত্য ও অগ্রহণযোগ্য: বিশ্ববিদ্যালয় প্রশাসন
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন নিয়ে ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানের ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ সংক্রান্ত মন্তব্যকে অসত্য ও অগ্রহণযোগ্য বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রোববার(০৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানায় প্রশাসন।
বিজ্ঞপ্তিতে বলা হয় যে, জাকসু নির্বাচন চলাকালে কোনো প্রার্থী, পোলিং এজেন্ট কিংবা উপস্থিত শতাধিক গণমাধ্যম প্রতিনিধি এ ধরনের অভিযোগ উত্থাপন করেননি। নির্বাচন-পরবর্তী সময়ে কিছু অভিযোগ পাওয়া গেলেও সেগুলো গঠনতন্ত্র অনুযায়ী গঠিত আপিল বোর্ডের মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে।
প্রশাসনের দাবি করে বলে, দীর্ঘ ৩২ বছর পর অনুষ্ঠিত জাকসু নির্বাচন অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে।
এছাড়াও, অভিযোগ দাখিলের সুযোগ থাকা সত্ত্বেও অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান লিখিত অভিযোগ না করে গণমাধ্যমে বক্তব্য দেওয়াকে অপ্রত্যাশিত ও দুঃখজনক বলে উল্লেখ করেছে প্রশাসন।
এছাড়াও প্রেস বিজ্ঞপ্তিতে জাকসু নির্বাচন বিষয়ে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করা হয়েছে।