{{ news.section.title }}
প্রশাসন ক্যাডারে প্রথম জবি শিক্ষার্থী গুলজার রহমান
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১২তম ব্যাচের শিক্ষার্থী ও সমাজবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী গুলজার রহমান ৪৬ তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফলে প্রশাসন ক্যাডারে প্রথম স্থান অর্জন করেছেন। তিনি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার বাসিন্দা।
গুলজার রহমান ২০১৪ সালে সুন্দরগঞ্জ উপজেলার উজান তেওড়া টিইউএম উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ধুবনি কঞ্চিবাড়ি ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। তাঁর বাবা একজন কৃষক এবং মা গৃহিণী।
সাফল্য প্রসঙ্গে গুলজার রহমান বলেন, “মহান আল্লাহর অশেষ রহমত ও সকলের দোয়ায় প্রশাসন ক্যাডারে প্রথম স্থান অর্জন করতে পেরেছি। দেশ ও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই। সবার কাছে দোয়া প্রার্থনা করছি।”
এর আগে, ৮ ফেব্রুয়ারি সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৬তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করে। এতে প্রাথমিকভাবে এক হাজার ৪৫৭ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।
পিএসসি প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রার্থীদের আবেদনপত্রে সংযুক্ত সনদ, কাগজপত্র ও তথ্য যাচাই সাপেক্ষে এই মনোনয়ন দেওয়া হয়েছে। নিয়োগের পূর্বে স্বাস্থ্য পরীক্ষা, শিক্ষাগত যোগ্যতা যাচাই এবং প্রাক-নিয়োগ জীবনবৃত্তান্ত যাচাই শেষে চূড়ান্ত নিয়োগ প্রদান করা হবে। কোনো প্রকার ভুল তথ্য, জাল সনদ বা প্রতারণা প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর মনোনয়ন বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।