{{ news.section.title }}
ডাকসু যে চারটি দাবি জানাল ইসিকে,দেখে নিন এক নজরে
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
নিচে হুবহু তুলে ধরা হলো ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু কতৃক উত্থাপিত দাবিসমূহ। ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহার নিষিদ্ধের অযৌক্তিক সিদ্ধান্ত বাতিল সহ ইলেকশন কমিশনের কাছে চারটি দাবি উপস্থাপন করেছি আমরা।
১। ভোটকেন্দ্রের চারশো (৪০০) গজের ভেতরে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ সংক্রান্ত সিদ্ধান্ত বাতিল করতে হবে এবং ভোটার ও সংশ্লিষ্টদের যৌক্তিক মোবাইল ব্যবহার নিশ্চিত করতে হবে।
২। ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েন না করার সিদ্ধান্ত বাতিল করতে হবে।
৩। সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সমান সুযোগ) নিশ্চিত করতে হবে।
৪। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সম্পূর্ণ নিরপেক্ষ রেখে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হবে।
দাবির প্রেক্ষিতে ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের অযৌক্তিক সিদ্ধান্ত বাতিল করে ইসির পক্ষ থেকে নতুন প্রজ্ঞাপন জারি করার সিদ্ধান্তের ব্যাপারে আশ্বস্ত করেছেন এবং ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েন বাতিলের সিদ্ধান্ত পুনরায় বিবেচনা সহ বাকি দাবিগুলোর ব্যপারেও যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস জানিয়েছে ইলেকশন কমিশন।