চবি অভ্যন্তরের দুই কেন্দ্রেই জয় পেয়েছেন বিএনপি প্রার্থী মীর হেলাল

চবি অভ্যন্তরের দুই কেন্দ্রেই জয় পেয়েছেন বিএনপি প্রার্থী মীর হেলাল
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Rubel Islam

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে স্থাপিত দুটি ভোটকেন্দ্রেই জয় পেয়েছেন চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। জাতীয় সংসদ নির্বাচনে বিশ্ববিদ্যালয় এলাকার দক্ষিণ ক্যাম্পাস সংলগ্ন নীপবন স্কুল কেন্দ্র এবং আলাওল হল সংলগ্ন বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে এগিয়ে থাকেন।

বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ধানের শীষ প্রতীকে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন পেয়েছেন ৪৭৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত রিকশা প্রতীকের প্রার্থী মো. নাসির উদ্দিন পেয়েছেন ২৬৫ ভোট। এ কেন্দ্রে মোট ভোটার ছিলেন ১ হাজার ৯৩৮ জন। ভোটাধিকার প্রয়োগ করেছেন ৭৭৪ জন। এর মধ্যে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪৮৯টি এবং ‘না’ ভোট ২৭২টি।

অন্যদিকে দক্ষিণ ক্যাম্পাস সংলগ্ন নীপবন স্কুল কেন্দ্রে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন পেয়েছেন ৪৮২ ভোট। সেখানে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. নাসির উদ্দিন পেয়েছেন ৩০৫ ভোট। এ কেন্দ্রে মোট ভোটার ছিলেন ২ হাজার ১১৬ জন। ভোট দিয়েছেন ৮২৩ জন।

দুই কেন্দ্রেই জয় পাওয়ার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্মরণ চত্বর (জিরো পয়েন্ট) এলাকায় বিজয় সমাবেশ করেছে জাতীয়তাবাদী পরিবার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা। সমাবেশে নেতাকর্মীরা নির্বাচনে প্রার্থীর বিজয়কে স্বাগত জানিয়ে সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতে সাংগঠনিক কার্যক্রম জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।


সম্পর্কিত নিউজ