বিএনপি-এর নিরঙ্কুশ বিজয়ে জাবি জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের অভিনন্দন

বিএনপি-এর নিরঙ্কুশ বিজয়ে জাবি জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের অভিনন্দন
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Md Ibrahim Sakib

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়(জাবি) জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরাম সদ্য সমাপ্ত ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ২০২৬-এ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ঐতিহাসিক ও নিরঙ্কুশ বিজয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) ফোরামের আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ বিষয়ে জানানো হয়।

বিবৃতিতে বলা হয়,দেশের আপামর জনতা ব্যালটের মাধ্যমে জাতীয়তাবাদের আদর্শের প্রতি তাদের অকুন্ঠ সমর্থন পুনর্ব্যক্ত করেছে। দীর্ঘদিন ধরে দেশের হারানো গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার যে লড়াই বিএনপি চালিয়েছে, এই জয় সেই আপসহীন সংগ্রামেরই ফসল।আমাদের বিশ্বাস, এই বিজয় স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে একটি ইনসাফভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার পথে এক মাইলফলক হয়ে থাকবে।

বিবৃতি আরো বলা হয়, অত্যন্ত প্রতিকূল পরিবেশ সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ গণতন্ত্রকামী মানুষের সম্মিলিত প্রচেষ্টা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই প্রক্রিয়াকে সফল করেছে। বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে আমি আশা করি, নবনির্বাচিত সরকার একটি আধুনিক, উন্নত ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে কার্যকর ভূমিকা রাখবে।

বিএনপির শীর্ষ নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে দেশনায়ক তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

বিবৃতিতে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধাভরে স্মরণ করা হয় এবং তাঁদের রুহের মাগফেরাত কামনা করা হয়।


সম্পর্কিত নিউজ