{{ news.section.title }}
ইবি রোভার স্কাউট গ্রুপ ইউনিট কাউন্সিলের নেতৃত্বে সাঈম, সাজ্জাদ
- Author, ইবি প্রতিনিধি
- Role, জাগরণ নিউজ বাংলা
-
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) রোভার স্কাউট গ্রুপ ইউনিট কাউন্সিলের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের খন্দকার আবু সাঈম ও সাধারণ সম্পাদক হিসেবে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের আবু সালিক মো. সাজ্জাদ মনোনীত হয়েছে।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সম্পাদক অধ্যাপক মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞাপ্তিতে এ বিষয়ে জানানো হয়।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক আবু সালিক মো. সাজ্জাদ বলেন, “রোভার স্কাউটিং হলো শৃঙ্খলা, নেতৃত্ব, মানবিক ও ধর্মীয় মূল্যবোধ চর্চার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ। আমরা স্বপ্ন দেখি এমন এক রোভার গ্রুপের, যা কেবল নামেই সক্রিয় থাকবে না, বরং কাজে ও দক্ষতায় হবে অনন্য। আমাদের লক্ষ্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিটি রোভারকে একজন স্বাবলম্বী ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলা। বিশ্ববিদ্যালয় ও দেশের কল্যাণে ইতিবাচক পরিবর্তন আনাই আমাদের অঙ্গীকার।”
সভাপতি খন্দকার আবু সাঈম বলেন, “রোভার স্কাউটিং কেবল একটি সংগঠন নয়; এটি শৃঙ্খলা, নেতৃত্ব, সেবা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার একটি আদর্শ প্ল্যাটফর্ম। আমরা সকলে একসাথে কাজ করলে আমাদের গ্রুপকে আরও সক্রিয়, সুশৃঙ্খল ও কার্যকর একটি ইউনিট হিসেবে গড়ে তুলতে পারব। আমাদের লক্ষ্য থাকবে রোভারদের দক্ষতা উন্নয়ন, নিয়মিত কার্যক্রম বাস্তবায়ন, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ এবং ভ্রাতৃত্ব ও ঐক্যের পরিবেশ শক্তিশালী করা। আমরা বিশ্ববিদ্যালয় ও দেশের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখার অঙ্গীকার করছি।”