{{ news.section.title }}
রাবির দুই শিক্ষার্থীর পরিবারে হামলার হুমকি ও হাতিয়ায় ধর্ষণ: রাবি ছাত্রীসংস্থার প্রতিবাদ
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
দাড়িপাল্লার এজেন্ট থাকায় রাবির দুই শিক্ষার্থীর পরিবারে হামলার হুমকি: রাবি ছাত্রীসংস্থার প্রতিবাদ . ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনায় দাড়িপাল্লার এজেন্ট ও ঝিনাইদহে পরিবার জামায়েতের সাথে জড়িত থাকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই শিক্ষার্থী ও তাঁদের পরিবারের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মী-সমর্থকদের হামলা, নির্যাতন ও প্রাণনাশের হুমকির এবং নোয়াখালীর হাতিয়ায় শাপলাকলিতে ভোট দেওয়াকে কেন্দ্র করে তিন সন্তানের এক জননীকে ধর্ষণের ঘটনায় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সংগঠনটির রাবি শাখার সভানেত্রী সাইয়িদা হাফছা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ক্ষোভ প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হুমকির শিকার দুই শিক্ষার্থী বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা-এর সঙ্গে জড়িত। বিরোধী মতের ওপর হামলার মতো পতিত রাজনৈতিক ধারা পুনর্বহালের চেষ্টা করা হলে দেশের আপামর জনতাকে তা শক্তভাবে প্রতিহত করার আহ্বান জানায় ছাত্রীসংস্থা। এছাড়া গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনে তুলনামূলক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দল হিসেবে বিএনপির উচিত দেশের সব নাগরিকের প্রতি কৃতজ্ঞ থাকা এবং দেশগঠন ও উন্নয়নে মনোযোগী হওয়া।
সংগঠনটি দুঃখের সঙ্গে উল্লেখ করে বলেন, বিএনপি সারাদেশে বিরোধী মতের ওপর দমন-পীড়ন, হামলা, নির্যাতন ও হত্যা-হুমকির মতো কর্মকাণ্ডে জড়াচ্ছে, যা তাদের মতে অতীতের ফ্যাসিবাদী আচরণের কথা স্মরণ করিয়ে দেয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে দেশে বিরোধী মতের প্রতি শ্রদ্ধা ও সহনশীলতার জায়গা ক্ষুণ্ন হচ্ছে। এ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ নিয়ে ছাত্রীসংস্থা শঙ্কা প্রকাশ করেছে। নারীদের নিরাপত্তা ও দেশের সুন্দর পরিবেশ রক্ষায় তারা সবসময় কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করা হয়। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে এসব ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত না করে অপরাজনীতি বন্ধে বিএনপির প্রতি আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ রাবি ছাত্রদল নিয়েও শঙ্কা প্রকাশ করে বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল পাবনার ঘটনাটি থেকে বিএনপিকে দায়মুক্তি দেওয়ার চেষ্টা করছে এবং বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চালাচ্ছে, যা উদ্বেগজনক।
তারা আশা প্রকাশ করেন, বাংলাদেশে যারা সরকারে আসবেন, তারা দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিতে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।