নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের অভিনন্দন

নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের অভিনন্দন
  • Author, জাবি প্রতিনিধি
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Rubel Islam

নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তাঁর নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. মো. শামছুল আলম এবং সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জামাল উদ্দীন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ অভিনন্দন জানানো হয়।

বিবৃতিতে শিক্ষক নেতৃবৃন্দ বলেন, নতুন সরকার জনগণের আকাঙ্ক্ষা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং উন্নয়ন প্রত্যাশার প্রতিফলন ঘটাবে বলে তারা আশাবাদী। তারা বিশ্বাস প্রকাশ করেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠবে এবং রাষ্ট্র পরিচালনায় সুশাসন, জবাবদিহিতা ও আইনের শাসন আরও সুদৃঢ় হবে।


বিবৃতিতে আরও বলা হয়, উচ্চশিক্ষার মানোন্নয়নে সুস্পষ্ট রোডম্যাপ প্রণয়ন, গবেষণায় বিনিয়োগ বৃদ্ধি, শিক্ষক-শিক্ষার্থীর একাডেমিক স্বাধীনতা নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক মানসম্পন্ন উচ্চশিক্ষা কাঠামো নির্মাণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তারা প্রত্যাশা করেন। একটি সুসংহত ও আধুনিক রাষ্ট্র গঠনের জন্য রাজনৈতিক প্রজ্ঞা ও অর্থনৈতিক দূরদর্শিতার পাশাপাশি জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণ অপরিহার্য বলেও উল্লেখ করা হয়।


পরিশেষে, নবনিযুক্ত প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সকল সদস্যের সুস্বাস্থ্য, প্রজ্ঞা এবং সফল নেতৃত্ব কামনা করেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নেতৃবৃন্দ।
 


সম্পর্কিত নিউজ