বর্ণাঢ্য র‍্যালি ও নাশিদে ইবিতে রমজানকে স্বাগত

বর্ণাঢ্য র‍্যালি ও নাশিদে ইবিতে রমজানকে স্বাগত
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Md Ibrahim Sakib

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মাহে রমজানকে স্বাগত জানিয়ে ‘ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট’-এর উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারী) বাদ মাগরিব বিশ্ববিদ্যালয়ের বটতলায় ‘বরকতের বারিধারা’ নামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি শুরু হওয়ার পূর্বে বাদ মাগরিব বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়৷ র‍্যালি ক্যাম্পাসের বিভিন্ন রাস্তায় প্রদক্ষিণ করে বটতলায় শেষ করে।

অনুষ্ঠানে হামদ, নাত ও রমজানকে স্বাগত জানিয়ে বিভিন্ন ইসলামী নাশিদ পরিবেশন করে তারা। অনুষ্ঠানকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মাঝে আনন্দের আমেজ তৈরি হয়।

অনুষ্ঠানটির পরিচালক আবু সুফিয়ান বলেন, “পবিত্র মাহে রমজান আগমন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান "রহমতের বারিধারা" আমরা ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট আজকের এই আয়োজনের মাধ্যমে সবাইকে জানাতে চাই রমজানের এই সুধা ছড়িয়ে পড়ুক সবার মাঝে। সকল ধরনের পাপাচার অশ্লীলতা থেকে মানুষ দূরে থাকুক কোরআনের আলোয় মানুষ জীবন গড়ুক। সুস্থ সংস্কৃতি ছড়িয়ে পড়ুক সবার মাঝে এই প্রত্যাশায়।”

প্রসঙ্গত, 'ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট’ ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি ইসলামী সাংস্কৃতিক সংগঠন। এ সংগঠনটি ইসলামী সংস্কৃতি লালন করে এবং বিভিন্ন সময় ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।


সম্পর্কিত নিউজ