জাকসুর উদ্যোগের প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বাসে সংরক্ষিত আসন ব্যবস্থা চালু

জাকসুর উদ্যোগের প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বাসে সংরক্ষিত আসন ব্যবস্থা চালু
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Md Ibrahim Sakib

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের(জাকসু) উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ব্যবস্থায় যুক্ত বাসগুলোতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট আসন সংরক্ষণের ব্যবস্থা চালু করা হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ যাতায়াত সুবিধার্থে তিনটি অটো রিকশা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারী) বেলা ৩ টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বাসগুলোতে সংরক্ষিত আসনের স্টিকার লাগানো ও অটো রিকশার উদ্ভোধন করা হয়।

এ বিষয়ে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী ও ইনক্লুসিভ জাহাঙ্গীরনগর(শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের সংগঠন) সাধারণ সম্পাদক আইরিন সুলতানা আখি বলেন, জাকসুর এই উদ্যোগটি প্রতিবন্ধী শিক্ষার্থীদের দীর্ঘদিনের সংকট সমাধানে একটি ইতিবাচক ও সময়োপযোগী পদক্ষেপ। তিনি জানান, বিশেষ করে ভিজুয়ালি ও ফিজিক্যালি চ্যালেঞ্জড শিক্ষার্থীরা একাডেমিক, ট্রান্সপোর্টেশন ও কর্মসংস্থানের ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন।

এছাড়াও তিনি শিক্ষক নিয়োগে প্রতিবন্ধী শিক্ষার্থীদের অন্তর্ভুক্তি, স্ক্রাইবার ও ল্যাপটপ ব্যবহারের অনুমতি, এবং অ্যাক্সেসযোগ্য পিডিএফ ও সার্ভার সুবিধা নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি হুইলচেয়ার ব্যবহারকারীদের জন্য র‍্যাম্পযুক্ত পরিবহন এবং দক্ষতা অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ তৈরির আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে প্রতিবন্ধী শিক্ষার্থীরা সমানভাবে শিক্ষা ও কর্মক্ষেত্রে অংশগ্রহণ করতে পারবেন।

জাকসুর পরিবহন সম্পাদক তানভীর রহমান বলেন, "আমাদের প্রতিবন্ধী শিক্ষার্থী ভাই-বোনদের যাতায়ত ভোগান্তি কমিয়ে আনতে থেকে ঢাকাগামী দুইতলা স্টুডেন্ট বাসে ৪টি ও একতলা বাসে ৫টি নির্ধারিত আসন সংরক্ষিত করা হয়েছে।পাশাপাশি তাদের ক্যাম্পাসের অভ্যন্তরীণ যাতায়াত সুবিধার্তে ৩টি অটোরিকশা নির্ধারিত করা হয়েছে।

জাকসুর জি এস মাজহারুল ইসলাম বলেন, পবিত্র রমজানের প্রথম দিনেই প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিশেষ পরিবহন সেবা চালু করতে পেরে আমরা আনন্দিত। তিনি বলেন, এটি শুধুমাত্র মানবিক উদ্যোগ নয়, বরং শিক্ষার্থীদের প্রতি আমাদের দায়িত্ববোধের প্রতিফলন। জাকসু প্রতিবন্ধী শিক্ষার্থীদের যাতায়াত, শিক্ষা ও ক্যাম্পাস জীবনের প্রতিবন্ধকতা কমাতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরও জানান, শ্রুতি লেখক প্রক্রিয়া সহজ করা, ব্রেইল ও ই-লার্নিং সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সবার সহযোগিতায় একটি অন্তর্ভুক্তিমূলক ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন ।

এসময় জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু বলেন, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীরা পরিবহন ব্যবস্থায় সুনির্দিষ্ট আসনের অভাবে বিভিন্ন ভোগান্তির সম্মুখীন হচ্ছিলেন। তাদের এই যৌক্তিক দাবি গত ২ ফেব্রুয়ারি একটি সেমিনারের মাধ্যমে উপস্থাপন করা হলে কর্তৃপক্ষ দ্রুত তা বাস্তবায়নের আশ্বাস দেয়। এরই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের বাসে তাদের জন্য নির্দিষ্ট আসন সংরক্ষণ এবং সার্বক্ষণিক সেবার জন্য তিনটি অটোরিকশা চালুর ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরও জানান, প্রতিবন্ধী শিক্ষার্থীদের একাডেমিক, লাইব্রেরি ও ক্যাম্পাস জীবনের অন্যান্য সমস্যাগুলোও পর্যায়ক্রমে সমাধান করা হবে। তাদের জন্য একটি বিশেষ খেলার মাঠ ও প্রয়োজনীয় ক্রীড়া সরঞ্জাম নিশ্চিত করার উদ্যোগও নেওয়া হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সকল পরিবহন ও অ্যাম্বুলেন্সে জিপিএস ট্র্যাকার স্থাপনের পরিকল্পনা রয়েছে, যাতে শিক্ষার্থীরা সহজেই গাড়ির অবস্থান জানতে পারে।

এসময় আরো উপস্থিত ছিলেন জাবি পরিবহন অফিস পরিচালক অধ্যাপক শফিকুল ইসলাম, জাকসুর এজিএস (ছেলে)ফেরদৌস আল-হাসান,ইনক্লুসিভ জাহাঙ্গীরনগর(শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের সংগঠন)এর সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্য বৃন্দ।


সম্পর্কিত নিউজ