ভাষা শহিদদের সম্মানে ইবি জিয়া পরিষদের শ্রদ্ধাঞ্জলি

ভাষা শহিদদের সম্মানে ইবি জিয়া পরিষদের শ্রদ্ধাঞ্জলি
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Md Ibrahim Sakib

মহান শহিদ দিবসে ভাষা শহিদদের সম্মানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন জিয়া পরিষদ।

শনিবার একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারের পুষ্পস্তবক অর্পণ করেন সংগঠনটির নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলাম, অধ্যাপক ড. নজিবুল হক, অধ্যাপক ড. আলিনূর রহমান, অধ্যাপক ড. শাহীনুজ্জামান, অধ্যাপক ড. আব্দুস সামাদ, অধ্যাপক ড. জালাল উদ্দিন, অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী, অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম, অধ্যাপক ড. আব্দুর রউফ ও অধ্যাপক ড. ফখরুল ইসলামসহ অন্য সদস্যবৃন্দ।

পুষ্পস্তবক অর্পণের পূর্বে  কালো ব্যাজ ধারণ করে বিশ্ববিদ্যালয়ের শোক র‍্যালিতে অংশ নেয় সংগঠনটি। যে সময় র‍্যালিটি হিমেসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গনে সমবেত হয়।

সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন, জিয়া পরিষদসহ, বিএনপি পন্থী শিক্ষাক সংগঠনগুলো, শাখা ছাত্রদল, বিভিন্ন সমিতি, পরিষদ, ফোরাম, অনুষদ, হল, বিভাগ, ছাত্র সংগঠন এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে ভাষা শহিদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন ও দোয়া মোনাজাতে অংশ গ্রহণ করেন তারা।


সম্পর্কিত নিউজ