ইবি’র বায়োটেক অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক জামাল, সম্পাদক আব্দুল্লাহ

ইবি’র বায়োটেক অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক জামাল, সম্পাদক আব্দুল্লাহ
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষামূলক সংগঠন বায়োটেক অ্যাসোসিয়েশনের ২০২৫-২৬ সেশনের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. আবু হেনা মোস্তফা জামাল ও শিক্ষার্থী আব্দুল্লাহ আল হাসান।

রবিবার (২২ ফেব্রুয়ারি)  সংগঠনটির আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে মডারেটর হিসেবে আছেন বিভাগের অধ্যাপক ড. মো. রকিবুল ইসলাম।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, কোষাধ্যক্ষ অভিনন্দন পাল সীমান্ত, সহ-সভাপতি মিনহাজুল আবেদিন হৃদয়, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম ইবনে কবির, একাডেমিক ও ক্লাব সম্পাদক মো. আব্দুল মোমেন, সাংস্কৃতিক সম্পাদক, উম্মে হাবিবা হাফসা, ইভেন্ট ও আউটরিচ সম্পাদক মো. ফখরুল ইসলাম, জনসংযোগ ও গণমাধ্যম ব্যবস্থাপনা সম্পাদক হাসিবুর রহমান, ক্রীড়া সম্পাদক এস এম জিকরুল ইসলাম। এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন শায়লা আখতার টুম্পা, মোছা. রিমা আক্তার, মোছা. সুমনা জান্নাত শিফা, মোছা. মারজিনা আক্তার মারিয়া, কানিজ ফাতেমা জান্নাতি, মো. মিনুল হাসান।

নবগঠিত কমিটির সভাপতি অধ্যাপক ড. আবু হেনা মোস্তফা জামাল বলেন, নতুন কমিটির মাধ্যমে শিক্ষার্থীদের একাডেমিক উন্নয়ন, গবেষণামুখী কার্যক্রম এবং দক্ষতা বৃদ্ধিতে আরও কার্যকর উদ্যোগ নেওয়া হবে। শিক্ষকদের দিকনির্দেশনা ও সহযোগিতায় বায়োটেকনোলজি বিষয়ক সেমিনার, ওয়ার্কশপ এবং সহশিক্ষা কার্যক্রম আরও সক্রিয় করা হবে। সম্মিলিত প্রচেষ্টায় বায়োটেক অ্যাসোসিয়েশন শিক্ষার্থীদের জন্য একটি ইতিবাচক ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করছি। সকলের সহযোগিতা ও পরামর্শ আমাদের পথচলাকে আরও এগিয়ে নেবে।

প্রসঙ্গত, বায়োটেক অ্যাসোসিয়েশন, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি অরাজনৈতিক, অলাভজনক ও শিক্ষা-কল্যাণমূলক সংগঠন। সংগঠনটি বিভাগের শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষ, গবেষণামুখী মনোভাব ও নৈতিক মূল্যবোধ বিকাশে কাজ করে যাচ্ছে।
 


সম্পর্কিত নিউজ