{{ news.section.title }}
রনির উদ্দেশ্যে যে বার্তা দিলেন ঢাবি শিক্ষক মোনামী
গতোকাল পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক নিয়াজ আহমেদ খান।পদত্যাগের পর থেকেই সোশাল মিডিয়াতে নানান জন নানান মন্তব্য করছেন। ঢাবি ভিসির পদত্যাগ ও নতুন করে ঢাবি শিক্ষক মোনামীকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন জবান পত্রিকার এডিটর রেজাউল করিম রনি।
রেজাউল করিম রনি পোস্টে লিখেন, ঢাবির ভিসি নাকি পদত্যাগ করেছেন। এমন ৩৬ পাতার ভিসি আর দুনিয়াতে আছে কি না জানি না। এই অভাব সহজে পূরণ হবে না সেটা সবাই জানে। কিন্তু অন্যভাবে তো এটা পূরণের চেষ্টা অন্তত করতে পারে সরকার। যিনি নায়িকার চেয়ে কোন অংশে কম নন তিনি ভিসি হিসেবে কেন কম হবেন? উনাকে ভিসি বানানোর আন্দোলন কেন শুরু হচ্ছে না - এটাই বুজতেছি না।
রনির এই ফেসবুক পোস্টের পরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আলোচিত শিক্ষিকা শেহরীন আমিন ভূইয়া মোনামী ঢাবির সদস্য সাবেক ভিসিকে নিয়ে পোস্টের বিপরীতে রনির উদ্দেশ্যে ফেসবুকে একটি পোস্ট দেন। পোস্টটি হুবহু তুলে ধরা হলো, Dearest Mr. Rezaul Karim Roni,
ইন্টেরিমের অনকগুলো ভালো কাজের মধ্যে একটি হচ্ছে Professor Niaz Ahmed Khan PhD স্যার কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে নিয়োগ দেওয়া। এতে আপনার 'দ্বিমত থাকতে পারে, তবে দলান্ধ নয় এমন হাজারো শিক্ষক ও শিক্ষার্থীরা এ বিষয়ে একমত। আমি কেন ভিসি হওয়ার লিস্টে নেই??? কারণ আমি এখোনো অনেক ছোট। মাত্র সহকারী অধ্যাপক হলাম। সামনে লম্বা পথ। তবে একদিন (যদি আল্লাহ হায়াত দেন) যখন PhD, Post-Doc এবং আরো অনেক একাডেমিক ও রিসার্চ experience নিয়ে সিনিয়র একাডেমিক হবো, সেদিন যদি ( ইন্টেরিমের সময়ের মতো ) meritocracy based , non-partisan ভিসি নিয়োগ দেওয়া হয়, তবে সেদিন লিস্টে আমারও নাম থাকবে ইনসাল্লাহ। ততদিন পর্যন্ত ধৈর্য ধরুন। এমন অহেতুক টিপ্পনী কেটে কথা বলা আপনার মতো বুদ্ধিজীবীকে শোভা দেয় নাহ।