রাবি পিডিএফ’র সভাপতি আজহার, সম্পাদক শাহীন

রাবি পিডিএফ’র সভাপতি আজহার, সম্পাদক শাহীন
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Md Ibrahim Sakib

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ফিজিক্যালি চ্যালেঞ্জড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (পিডিএফ) ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়েছে। এতে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. আজহারকে সভাপতি ও দর্শন বিভাগের শিক্ষার্থী শাহীন আলমকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে সংগঠনটির প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাজী আরাফাত-উল-ইসলাম এবং ইয়ুথনেটের ম্যানেজার মোঃ মামুনুর রশিদের সই করা এক বিজ্ঞপ্তিতে কমিটি প্রকাশ করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি  জান্নাত আরা নওশিন ও লিটন আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক আতিয়া ফেরদৌস, অর্থ সম্পাদক মাসুমা ইশরাত মুমু, সাংগঠনিক সম্পাদক ফারজানা ইয়াসমিন তন্নী, দফতর সম্পাদক মোঃ শরিফুল ইসলাম শাকিল, পলিসি অ্যান্ড অ্যাডভোকেসি সম্পাদক কানিজ ফাতেমা বিথী, ফান্ড রাইজিং সম্পাদক মোঃ আল ইমরান, লজিস্টিকস সেক্রেটারি ইউনুস আহমেদ শুভ , ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক মুনিরা আক্তার সুমা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা সম্পাদক জুবায়ের আহসান জিয়ন,

এছাড়াও মিডিয়া অ্যান্ড প্রেস সেক্রেটারি আবু বকর অনিক, স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনা সম্পাদক মোঃ কাউসার আলী, রিসার্চ অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি এমরান ইমন, অ্যাক্সেসিবিলিটি বিষয়ক সম্পাদক সঞ্জিতা রাণী, নারী ক্ষমতায়ন সম্পাদক সাবিহা খাতুন, অন্তর্ভুক্তিমূলক ক্রীড়া সম্পাদক সোহাগ হোসেন, কমিউনিকেশন সম্পাদক রাকা নাজনীন ঐশী এবং সাংস্কৃতিক সম্পাদক মাসুম বিল্লাহ।

প্রতিবন্ধী শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ার লক্ষ্যে ২০০৮ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পিডিএফ প্রতিষ্ঠিত হয়। এর ধারাবাহিকতায় ২০১০ সালে রাবিতে প্রতিষ্ঠা লাভ করে সংগঠনটি। জাবি-রাবি ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কাজ করে যাচ্ছে সংগঠনটি।


সম্পর্কিত নিউজ