{{ news.section.title }}
রাবির মতিহার হল ডিবেটিং ক্লাবের সভাপতি গাফ্ফার, সম্পাদক মুত্তাফিল
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মতিহার হল-এর শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক চর্চাকে আরও গতিশীল করতে মতিহার হল ছাত্র সংসদের উদ্যোগে মতিহার হল ডিবেটিং ক্লাবের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আরবি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল গাফ্ফার ও সাধারণ সম্পাদক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. মুত্তাফিল আজম।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মতিহার হল মিলনায়তনে আয়োজিত এক সভায় আনুষ্ঠানিকভাবে এই আংশিক কমিটির ঘোষণা দেওয়া হয়।
ক্লাবের সহ-সভাপতি হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. কাওসার। এছাড়াও কমিটিতে বিভিন্ন পদে একাধিক সাংগঠনিক সদস্য মনোনীত হয়েছেন।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, "শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবাদ, সমালোচনামূলক চিন্তাভাবনা ও শুদ্ধ ভাষাচর্চা বিকাশে নিয়মিত বিতর্ক কর্মশালা, আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা, প্রশিক্ষণ সেশন এবং বুদ্ধিবৃত্তিক আড্ডার আয়োজন করা হবে। পাশাপাশি নতুন বিতার্কিক তৈরিতে প্রাথমিক প্রশিক্ষণ ও মেন্টরশিপ কার্যক্রম চালুর পরিকল্পনাও রয়েছে।"
সভায় বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, নতুন এই কমিটির নেতৃত্বে মতিহার হলে বিতর্ক চর্চা নতুন মাত্রা পাবে এবং শিক্ষার্থীরা নিজেদের চিন্তা-ভাবনা যুক্তিনির্ভর ও আত্মবিশ্বাসের সঙ্গে প্রকাশে আরও সক্ষম হয়ে উঠবে।
উল্লেখ্য, অনুষ্ঠানে হল প্রশাসনের প্রতিনিধিবৃন্দ, সাবেক বিতার্কিক, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং ক্লাবের আগ্রহী সদস্যরা উপস্থিত ছিলেন।