জাবির নারী শিক্ষার্থীকে বাসায় নিয়ে নির্যাতনের অভিযোগ, অভিযুক্ত সাবেক ছাত্র

জাবির নারী শিক্ষার্থীকে বাসায় নিয়ে নির্যাতনের অভিযোগ, অভিযুক্ত সাবেক ছাত্র

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)-এর ৫৩তম আবর্তনের এক নারী শিক্ষার্থীকে বাসায় নিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের ৪৪তম আবর্তনের এক সাবেক ছাত্রের বিরুদ্ধে। ভুক্তভোগী শিক্ষার্থী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করলে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।

অভিযুক্তের নাম তারিকুল ইসলাম। তিনি জাবির ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (আইআইটি)-এর ৪৪তম আবর্তনের সাবেক শিক্ষার্থী। তার বাড়ি সরিষাবাড়ি উপজেলা, জামালপুর জেলা।

ভুক্তভোগী শিক্ষার্থীকে উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়। পরে তিনি তার বিভাগের এক নারী শিক্ষকের কাছে ঘটনার বিস্তারিত বর্ণনা দেন। ওই শিক্ষকের বরাত দিয়ে জানা যায়, অভিযুক্ত তারিকুল ইসলামের সঙ্গে ভুক্তভোগীর পূর্বে ব্যক্তিগত সম্পর্ক ছিল, যা পরবর্তীতে ভেঙে যায়।

ঘটনার দিন মঙ্গলবার অভিযুক্ত শিক্ষার্থীর হলের সামনে গিয়ে কথা বলার চেষ্টা করেন এবং শেষবারের মতো কথা বলার জন্য তাকে নিজের বাসায় যেতে বলেন। ভুক্তভোগী এতে রাজি না হলে তাকে ব্ল্যাকমেইল করা হয়। পরে ইফতার সামগ্রী কেনার কথা বলে অভিযুক্তের বাসায় গেলে সেখানে তার মুখে টেপ লাগিয়ে মারধর করা হয় এবং একপর্যায়ে তার হাতে গরম পানি ঢেলে দেওয়া হয়।
পরবর্তীতে অভিযুক্ত পোড়া স্থানের ওষুধ আনতে বাইরে গেলে দরজা বাইরে থেকে বন্ধ করে দেন। এ সময় সুযোগ পেয়ে ভুক্তভোগী ৯৯৯-এ কল করলে পুলিশ এসে তাকে উদ্ধার করে। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয় এবং চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ পাঠানো হয়।

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের চিকিৎসক ডা. তানভীর হোসেন গণমাধ্যমকে জানান, পুলিশ ভুক্তভোগী শিক্ষার্থীকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসে। তার হাতে আনুমানিক ৩ থেকে ৪ সেন্টিমিটার অংশ পুড়ে গেছে। প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা না থাকায় তাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করা হয়েছে।


সম্পর্কিত নিউজ