২ হাজার শিক্ষার্থীকে ইফতার করালো জবি শিবির

২ হাজার শিক্ষার্থীকে ইফতার করালো জবি শিবির
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এর শিক্ষার্থীদের জন্য ইফতার মাহফিলের আয়োজন করেছে শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের মাঠে এ ইফতার আয়োজন করা হয়। এতে বিভিন্ন অনুষদের প্রায় দুই হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এ আয়োজন উপলক্ষে বিজ্ঞান অনুষদ মাঠকে বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত করা হয়। এছাড়াও ইফতার আয়োজনে বিশ্বিবদ্যালয়ের ছাত্রীহল, আস সুন্নাহ হল ও উন্মুক্ত লাইব্রেরীর  শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এ বিষয়ে শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুল আলিম আরিফ বলেন, প্রতি বছর রমজান উপলক্ষ্যে শিক্ষার্থীদের জন্য আমরা ইফতার আয়োজনের চেষ্টা করি। তারই অংশ হিসেবে এ বছরও আমাদের এই আয়োজন। রমজানের এই ইফতার আয়োজনের মাধ্যমে আমরা তাদের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করতে চেয়েছি।

এসময় শাখা ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও ভ্রাতৃত্ববোধের মাস। এই পবিত্র মাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে ইফতারের আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। ক্যাম্পাসে সৌহার্দ্য, সহমর্মিতা ও নৈতিক মূল্যবোধ চর্চার অংশ হিসেবেই আমাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।


সম্পর্কিত নিউজ