‎ছাত্রদল নেতা সুমন সরদারের উদ্যোগে জবিতে ইফতার ও দোয়া মাহফিল

‎ছাত্রদল নেতা সুমন সরদারের উদ্যোগে জবিতে ইফতার ও দোয়া মাহফিল
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের উদ্যোগে ‎নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সাফল্য কামনা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাতে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।

‎বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

‎এসময় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদার বলেন, "নতুন সরকারের নেতৃত্বে দেশে গণতন্ত্র ও উন্নয়নের নতুন অধ্যায় শুরু হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জাতি এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।" একইসঙ্গে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।

‎এসময় সদ্য সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা বিশেষ অতিথির বক্তব্যে তিনি ছাত্রদলের ঐক্যবদ্ধতা ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, "এ ধরনের কর্মসূচির মাধ্যমে ছাত্রদলের নেতাকর্মীরা দেশ ও জাতির কল্যাণ কামনা করে সংগঠিত থাকবে।"

‎উল্লেখ্য, এই ইফতার মাহফিলে বিশ্ববিদ্যালয়ের পাঁচ শতাধিক সাধারণ শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াতুল ইসলাম পরাগ, আরিফুল ইসলাম আরিফ, আরাফাত হোসেন, রায়হান হোসেন অপুসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


সম্পর্কিত নিউজ