ঢাবি সীতাকুণ্ড পরিবারের নেতৃত্বে জিসান-সাবরিন

ঢাবি সীতাকুণ্ড পরিবারের নেতৃত্বে জিসান-সাবরিন

চট্টগ্রাম জেলার ঐতিহ্যবাহী সীতাকুণ্ড উপজেলার ‘ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব সীতাকুণ্ড’র (ডুসাস) ২০২৬-২৭ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

এতে সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের শিক্ষার্থী ইমামুর রহমান জিসান এবং সাধারণ সম্পাদক হিসেবে আইন বিভাগের শিক্ষার্থী সানজিদা সাবরিন মনোনীত হয়েছেন। তারা দুইজনেই বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

শুক্রবার সন্ধায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার অডিটোরিয়ামে ডুসাসের ইফতার মাহফিল ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে এই কমিটি ঘোষণা করেন অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি বোরহান উদ্দিন ফয়সাল। এসময় বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রভাষক মো. সাইফুল ইসলামসহ ডুসাসের অ্যালামনাই ও সদস্যরা উপস্থিত ছিলেন।

কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি : মোঃ হাসান, রিফা তাসপিয়া, আনিকা তাসনিম, নাফিসা নাসরাত পূর্ণা
সুমাইয়া সুলতানা; যুগ্ম-সাধারণ সম্পাদক: জুলফিকার মাহমুদ মুন্না, জান্নাতুল ফেরদৌস (মাহি), শিফাতুননুর নওরীন চৌধুরী, হুমায়রা জান্নাত; সাংগঠনিক সম্পাদক : মুনতাহা নুর ওয়াসফা, জাহিদুল আলম আশিক, সাবরিন সুলতানা কণা, নাফিজ হোসেন চৌধুরী; দপ্তর সম্পাদক মোহাম্মদ ইউসুফ হোসাইন; অর্থ সম্পাদক সাইমা আক্তার মৌ, মোহাম্মদ সাইফুল্লাহ ওমর সাজিদ; উপ-অর্থ সম্পাদক  প্রচার সম্পাদক জাওয়াদ সাব্বির চৌধুরী; সাংস্কৃতিক সম্পাদক নাহিদা সুলতানা রিয়া, ইসরাত জাহান ইমু; শিক্ষা বৃত্তি বিষয়ক সম্পাদক     সারজানা আক্তার লিমানা; সীতাকুণ্ড বিষয়ক সম্পাদক এস. এম. জাহিদুল আলম; আপ্যায়ন বিষয়ক সম্পাদক রুবিনা আক্তার, রোমানা তাবাসসুম; ক্রীড়া সম্পাদক মিসবাহুল মনোয়ার এবং মাজেদা রশীদ ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক মনোনীত হয়েছেন।

এছাড়া কমিটিতে কার্যনির্বাহী সদস্য     হিসেবে স্থান পেয়েছেন- জোবায়ের ইসলাম, সুমাইতা জাহান, শাহরিয়ার মোর্শেদ, আতকিয়া গুঞ্জন, তাহমিনা আক্তার মুন্নি, মাহবুবুর রহমান মেহেদী এবং আশিক মঈনুদ্দীন চৌধুরী।

ডুসাসের সদ্য সাবেক সভাপতি ওয়াসেফ ফয়সাল চৌধুরী  ও সাধারণ সম্পাদক মেহেরুন নেসা রাত্রী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন এই কমিটির অনুমোদন দেন। উচ্চশিক্ষা গ্রহণের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতাকে সামনে রেখে বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কার্যক্রমে অংশগ্রহণ, সীতাকুণ্ড থেকে আসা শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি এবং সীতাকুণ্ডে উচ্চ শিক্ষার আলো পোঁছে দিতে কাজ করার কথা জানিয়েছেন নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক।

উল্লেখ্য, ২০১৩ সালের আগস্ট মাসে কুতুব উদ্দিন তানভীর এবং আমজাদ হোসেন চৌধুরীর হাত ধরে যাত্রা শুরু করে ঢাবির সীতাকুণ্ডের শিক্ষার্থীদের এই সংগঠন। শুরু থেকেই নিজেদের মধ্যে সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি সীতাকুণ্ডের শিক্ষা খাতে অবদান রেখে আসছে সংগঠনটি।


সম্পর্কিত নিউজ