{{ news.section.title }}
ইবির শিক্ষিকা হত্যায় শাখা ছাত্রদলের শোক
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা’র হত্যার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। বুধবার (০৪ মার্চ) শাখা ছাত্রদলের সদস্য রাফিজ আহমেদ প্রেরিক এক শোকবার্তায় এ বিষয়ে জানানো হয়েছে।
এ ঘটনায় শাখা ছাত্রদল মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।
এই হত্যাকাণ্ডে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মোঃ সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মোঃ মাসুদ রুমী মিথুন গভীর শোক প্রকাশ বলেন, বিশ্ববিদ্যালয় একটি জ্ঞানচর্চা, নিরাপত্তা ও মানবিক মূল্যবোধের পবিত্র কেন্দ্র। সেখানে এ ধরনের বর্বরোচিত ও নৃশংস ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
নেতৃদ্বয় অবিলম্বে ঘটনার সুস্পষ্ট কারণ উদঘাটনে সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা জাতির সামনে তুলে ধরার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট জোর দাবি জানান। পাশাপাশি অভিযুক্তকে অতিদ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।
তারা আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ক্যাম্পাসের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে হবে। অন্যথায় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করা হবে।