{{ news.section.title }}
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাগফিরাত কামনায় জাবিতে ছাত্রদলের ইফতার
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ইফতার মাহফিলের আয়োজন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল, জাহাঙ্গীরনগর বিশ্যবিদলয় (জাবি) শাখা । ইফতার মাহফিলে সাবেক প্রধানমন্ত্রীর জন্য বিশেষ করে দোয়া করা হয়।
বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এছাড়াও উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের অংশীজনরা অংশ নেন।আয়োজক সূত্রে জানা যায় প্রায় দেড়হাজার অধিকশিক্ষার্থীরা এ আয়োজনে অংশগ্রহণ করে।
ইফতারে অংশ নেওয়া সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী রাব্বি হাসান বলেন, এ ধরনের আয়োজন ক্যাম্পাসে ভ্রাতৃত্ব ও সহমর্মিতার পরিবেশ তৈরি করে। এতে বিভিন্ন সংগঠনের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সৌহার্দ্য বাড়ে।
ইফতার মাহফিলে জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে নেই। তাঁর রাজনৈতিক জীবন, গণতন্ত্রের জন্য সংগ্রাম এবং দেশের প্রতি অবদান সবসময় স্মরণীয় হয়ে থাকবে। আমরা আজকের এই আয়োজনের মাধ্যমে তাঁর রুহের মাগফিরাত কামনা করছি এবং আল্লাহর কাছে দোয়া করছি, তিনি যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন।
এসময় বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, পবিত্র রমজানে একসঙ্গে ইফতার করার মাধ্যমে ভ্রাতৃত্ব ও পারস্পরিক সম্প্রীতি আরও দৃঢ় হয়। তিনি আশা প্রকাশ করেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এই আয়োজন সৃষ্টিকর্তার কাছে কবুল হবে। পাশাপাশি তিনি সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান, ইফতার আয়োজনের পাশাপাশি আর্থিক সংকটে থাকা শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে। বিশেষ করে যেসব শিক্ষার্থী অর্থাভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারছে না, তাদের সহযোগিতায় এগিয়ে আসারও তাগিদ দেন তিনি।
ইফতার শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং অন্যান্য ছাত্রসংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।