{{ news.section.title }}
ঈদের আনন্দ ভাগাভাগিতে ব্যতিক্রমী আয়োজন, ঢাবির মুজিব হলে বীজ ও ঈদ কার্ড বিতরণ
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আনন্দ, সম্প্রীতি ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থীদের মাঝে ঈদ শুভেচ্ছা বিনিময় ও ব্যতিক্রমী উপহার হিসেবে “ঈদ কার্ড” ও ‘সীড প্যাকেট’ (বীজ) বিতরণ করা হয়েছে।
শেখ মুজিবুর রহমান হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আকাশ এর উদ্যোগে সোমবার (৯ মার্চ) হল প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাতে এই শুভেচ্ছা কার্ড ও বীজের প্যাকেট রুম টু রুম প্রদান করা হয় । আবুল কালাম আকাশ জানান, ঈদের আনন্দের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও একটি সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয় থেকেই এই সীড প্যাকেট বিতরণ করা হয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে তরুণদের মধ্যে বৃক্ষরোপণের সচেতনতা বৃদ্ধি করাই এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।
তিনি আরও বলেন, "আমাদের এই উদ্যোগ বিএনপি ঘোষিত আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির একটি সহায়ক পদক্ষেপ। শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে পরিবেশ রক্ষা ও সবুজায়নের এই বার্তা আমরা সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে চাই। ঈদের আনন্দের সঙ্গে মানবিকতা ও পরিবেশ সচেতনতার এই সম্মিলিত ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।" উদ্যোগটি হলের সাধারণ শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে। শিক্ষার্থীদের মতে, উৎসবের সাথে পরিবেশ রক্ষার এমন সমন্বয় সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।