{{ news.section.title }}
চিন্তকের নির্বাহী পর্ষদের নেতৃত্বে মারুফ-রিতিকা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক, সৃজনশীল এবং সাংস্কৃতিক সংগঠন চিন্তকের ২০ সদস্যবিশিষ্ট নির্বাহী পর্ষদ গঠিত হয়েছে। এতে সম্পাদক শামসুল আলম মারুফ এবং নির্বাহী সম্পাদক সুমাইয়া আবেদীন রিতিকা হিসেবে দায়িত্ব পেয়েছেন।
গতকাল বুধবার (১১ মার্চ) চিন্তকের অগ্রসর সদস্যদের একটি সাংগঠনিক সভায় সাংগঠনিক প্রক্রিয়া অধিক গতিশীল করার লক্ষ্যে প্রথমবারের মতো চিন্তকের এই বিশেষ পর্ষদ গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। এসময় উপস্থিত ছিলেন চিন্তকের সাবেক সম্পাদক ইভান তাহসীব এবং সভাপতিত্ব করেছেন বর্তমান সম্পাদক শামসুল আলম মারুফ।
নির্বাহী পর্ষদে, সহকারী-সম্পাদক হিসেবে আলাউদ্দীন আজাদ, জোয়ান অফ আর্ক এবং সালমান সাদ দায়িত্ব পালন করবেন। ব্যবস্থাপনা-সম্পাদক তাবিয়া তনিমা।
অন্যান্য সদস্যরা হলেন খিজির আল সিফাত, তাজওয়ারুল ইসলাম, আফিকা লেবিন মৌমি, সায়্যিদা মুবাশ্বিরা, নাজিব মাহমুদ, অপূর্ব পাল, রেমি চাকমা, রিদি জাফরাত, কামরুল হাসান তুষার, সিদ্ধার্থ কুমার রায়, মাহিন হাসান, শাহরিয়ার আদিব, নির্জনা প্রমি এবং মং হাই নু মারমা।
নব নির্বাচিত সম্পাদক শামসুল আলম মারুফ বলেন, "জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিনের বুদ্ধিবৃত্তিক সংকট থেকেই প্ল্যাটফর্ম হিসেবে চিন্তকের যাত্রা এবং জন্মলগ্ন থেকেই নানান প্রক্রিয়ায় এই প্ল্যাটফর্ম শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক পরিসরকে বিকশিত করার লক্ষ্যে কাজ করে গিয়েছে। ম্যাগাজিন প্রকাশ, পাঠচক্র, সাংস্কৃতিক আয়োজন, সিনেমা প্রদর্শনীসহ আরো নানান আয়োজন হয়েছে শিক্ষার্থী এবং শিক্ষকদের গণচাঁদার ভিত্তিতে। যা ক্যাম্পাসে এক অনন্য নজির সৃষ্টি করেছে। এসব কিছুর মধ্য দিয়ে চিন্তিকের যে সম্ভাবনা রয়েছে, সেই সম্ভাবনাকে পূরণ করতে এই নির্বাহী পর্ষদ ব্যাপক ভূমিকা রাখবে এবং আগামী দিনে শিক্ষার্থীদের গণতান্ত্রিক চিন্তা ও মানবিক মূল্যবোধকে বিকশিত করতে সকল ধরনের প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করবে।"