{{ news.section.title }}
মির্জা আব্বাসের দ্রুত সুস্থতা কামনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে দোয়া
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদের সুস্থতা কামনায় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসনের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত এ দোয়া মাহফিল পরিচালনা করেন পেশ ইমাম আশরাফ উদ্দীন খান।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শাখা ছাত্রদল, শাখা ছাত্রশিবির, ক্রিয়াশীল বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে মির্জা আব্বাসের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। একই সাথে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া করা হয়। পাশাপাশি ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত জনগণ এবং চলমান সংঘর্ষে ক্ষতিগ্রস্ত ইরানের মানুষদের জন্যও বিশেষ দোয়া করা হয়। প্রার্থনা করা হয় যেন তারা এই কঠিন সময়ে ধৈর্য, সাহস ও সহনশীলতা বজায় রাখতে পারে এবং শান্তি ও নিরাপত্তা ফিরে পায়।
প্রসঙ্গত, মির্জা আব্বাস উদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির অন্যতম প্রভাবশালী সদস্য। গত বুধবার (১১ মার্চ) ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে তিনি বর্তমানে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন এবং উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে।