পথশিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন চবি ছাত্রদল নেতা কে. ইসলাম ফাহিম

পথশিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন চবি ছাত্রদল নেতা কে. ইসলাম ফাহিম
ছবির ক্যাপশান, পথশিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন চবি ছাত্রদল নেতা কে. ইসলাম ফাহিম

চট্টগ্রাম নগরের ষোলশহর রেলস্টেশন এলাকায় পথশিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদলের সহ-সভাপতি কে. ইসলাম ফাহিম। ঈদকে ঘিরে পথশিশুদের মুখে হাসি ফোটাতে শনিবার বিকেলে দিকে এ উদ্যোগ নেন তিনি।

এ সময় স্টেশনে থাকা বেশ কয়েকজন পথশিশুর হাতে নতুন পোশাকসহ বিভিন্ন ঈদ উপহার তুলে দেওয়া হয়। উপহার বিতরণ শেষে তাদের সঙ্গে নিয়ে ইফতারও করেন তিনি।

উপহার বিতরণের পর কে. ইসলাম ফাহিম বলেন, “ঈদ মানে আনন্দ আর এই আনন্দ যেন শুধু কিছু মানুষের মধ্যে সীমাবদ্ধ না থাকে। সমাজের অনেক শিশু আছে যারা নানা কষ্টের মধ্যে বড় হচ্ছে, তাদের জীবনে ঈদের আনন্দ খুব একটা আসে না। আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি তাদের পাশে দাঁড়াতে এবং তাদের মুখে একটু হাসি ফোটাতে। আমরা যদি যার যার জায়গা থেকে অসহায় মানুষের পাশে দাঁড়াই, তাহলে সমাজে মানবিকতার চর্চা আরও বাড়বে।”

উপহার পাওয়া পথশিশু মনির বলে, “আমরা সাধারণত ঈদের সময় নতুন জামা পাই না। স্টেশনে থাকি, যা পাই তা দিয়েই দিন চলে যায়। আজকে নতুন জামা আর উপহার পেয়ে খুব ভালো লাগছে। ঈদের সময় নতুন জামা পরতে পারব ভেবে খুব আনন্দ লাগছে।”

আরেক পথশিশু ফাতেমা বলে, “আমাদের জন্য সাধারণত কেউ এভাবে কিছু নিয়ে আসে না। আজকে আপু-ভাইরা এসে আমাদের নতুন জামা দিয়েছে, খাবার দিয়েছে। খুব খুশি লাগছে। ঈদের দিন এই জামা পরব।”

এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ইখুয়ান হাসান আশিকসহ অন্যরাও উপস্থিত থেকে উপহার বিতরণ কর্মসূচিতে সহযোগিতা করেন।
 


সম্পর্কিত নিউজ