{{ news.section.title }}
এক সাথে পরিবর্তন ৬ বিশ্ববিদ্যালয়ের ভিসি, কোন বিশ্ববিদ্যালয়ে কে
দেশের উচ্চ শিক্ষা খাতে বড় রকমের রদবদল আনলো সরকার। আজ শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ৬ বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসির নাম ও ইউজিসির নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন আহমেদকে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড.মো. নুরুল ইসলামকে দেওয়া হয়েছে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের ভিসির দায়িত্ব। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসির দায়িত্ব দেওয়া হয়েছে অধ্যাপক ছিদ্দিকুর রহমান খানকে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসির দায়িত্ব দেওয়া হয়েছে অধ্যাপক ড.মো: ফরিদুল ইসলামকে। কুয়েটের ভিসির পদে দায়িত্ব পেয়েছেন ড.মো: মাসউদ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসির দায়িত্ব পেয়েছেন ড. ফোরকানকে।
আজ এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এই নাম গুলো ঘোষণা করেন।