{{ news.section.title }}
চবিতে ২৫ মার্চের ব্ল্যাকআউট কর্মসূচি বাতিল
সরকারের নির্দেশনা অনুযায়ী ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পূর্বঘোষিত ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি বাতিল করা হয়েছে।
বুধবার (২৫ মার্চ) ডেপুটি রেজিস্ট্রার (তথ্য ও জনসংযোগ) খন্দকার মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত নির্ধারিত ব্ল্যাকআউট কর্মসূচি আর অনুষ্ঠিত হবে না।
অন্যদিকে, ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত্রি স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) যথাযোগ্য মর্যাদায় ‘গণহত্যা দিবস’ পালিত হবে। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। রাত ৮টা ১৫ মিনিটে জগন্নাথ হল প্রাঙ্গণে অবস্থিত গণ-সমাধিতে মোমবাতি প্রজ্বলন ও শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। এছাড়া রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত জরুরি স্থাপনা ছাড়া বিশ্ববিদ্যালয়ের সব জায়গায় ১ মিনিটের ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি পালন করা হবে।