{{ news.section.title }}
ইবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু, সন্তানের জন্য উৎকণ্ঠায় প্রহর গুনছেন অভিভাবকরা
শুরু হয়েছে ২০২৫–২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম ভর্তি পরীক্ষা। দীর্ঘ দিনের স্বপ্ন বাস্তবায়নে লড়াই করে যাচ্ছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। এই লড়ায়ে শিক্ষার্থীদের সঙ্গী হয়ে পাশে দাঁড়িয়ে তাদের অভিভাবক। সন্তানদের পরীক্ষায় হলে ঢুকিয়ে তীব্র উৎকণ্ঠা নিয়ে বাহিরে অপেক্ষা করছে অভিভাবকেরা।
শুক্রবার (২৭ মার্চ) ‘সি’ ইউনিটের (বাণিজ্য) পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়েছে সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম ভর্তি পরীক্ষা। ভর্তি পরীক্ষা কে কেন্দ্র করে পরীক্ষা কেন্দ্রে জড়ো হয়েছে অভিভাবকেরা। সন্তানে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করলেও বাহিরে অধীর আগ্রহে প্রহর গুনছেন অভিভাবকেরা। এই অপেক্ষার প্রহর যেন ফুরায় না। সন্তানদের জন্য প্রার্থনাই ব্যস্ত উদ্বিগ্ন অভিভাবকেরা।
সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হেল্প ডেক্সে, বটতলা, ঝালচত্বর, আমবাগান, কেন্দ্রীয় মসজিদ, স্মৃতিসৌধ, খেলার মাঠ বিভিন্ন অ্যাকাডেমিক ভবনের পাশে সন্তানদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন অভিভাবকেরা।
ফরিদপুর জেলা থেকে আসা এক পরীক্ষার্থীর অবিভাবক বলেন, আমার মেয়ে বাণিজ্য বিভাগে (সি ইউনিট) পরীক্ষা দিচ্ছে। আমাদের বাসা থেকে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় এই বিশ্ববিদ্যালয় কাছে হওয়ায় এই পরীক্ষার সেন্টার সিলেক্ট করেছিলাম। আমরা এখানে আসার জন্য সকল ৯টায় রওনা দিয়েছিলাম। আমি পরীক্ষার হলের বাইরে অপেক্ষমান তার জন্য দোয়া করতেছি সে যেন ভালো একটা ফলাফল করতে পারে এবং এই বিশ্ববিদ্যালয়ে যেন ভর্তি হতে পারে।
মাগুরা জেলা থেকে আসা একজন অবিভাবক বলেন, আমরা ভোর চারটায় রওনা দিয়ে এখানে সকাল সাড়ে নয়টায় উপস্থিত হয়েছি। আমার এখানকার ব্যবস্থাপনা এতটা ভালো লেগেছে যে তা কল্পনাও করিনি। এখানে কোনো প্রকার অব্যবস্থাপনা দেখছি না। সে যদি ভালো রেজাল্ট করতে পারে তাহলে এখানেই নয়তো রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দেব। তার জন্য দোয়া ও আসা করছি সে ভালো করতে পারবে।