{{ news.section.title }}
ইবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের সহায়তায় ছাত্রসংগঠনগুলোর ‘সহায়তা কেন্দ্র’
ইসলামী বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে সি ইউনিটের (ব্যবসায় শিক্ষা) ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তায় ‘সহায়তা কেন্দ্র’ বসিয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংগঠনগুলো।
শুক্রবার (২৭ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রধান ফটক সংলগ্ন ঘুরে দেখা যায়, বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন, বাংলাদেশ খেলাফাতে ছাত্র মজলিস ও ছাত্র ইউনিয়ন ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তা করতে ‘সহায়তা কেন্দ্র’ বসিয়েছে। এর মাধ্যমে তারা ভর্তিচ্ছুদের পানি ও কলম উপহার দেওয়া থেকে শুরু করে সংগঠনগুলো আগত অভিভাবকদের বসার ব্যবস্থা করেছে।
এ বিষয়ে ইবি ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, আজ থেকে গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু হয়েছে, সে উপলক্ষে আমরা শিক্ষার্থীদের সহায়তায় এবং অভিভাবকদের বিশ্রামের জন্য বিশেষ সেবামূলক ব্যবস্থা রেখেছি। শিক্ষার্থীদের জন্য শুভেচ্ছা স্বরূপ ফুল, কলমের ও পানির ব্যবস্থা করেছি। আমরা বিশ্বাস করি, একটি সমৃদ্ধ দেশ ও জাতি গঠনে মানসম্মত শিক্ষা ব্যবস্থা অপরিহার্য। পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করছি।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুব আলী বলেন, আমরা পরীক্ষার্থীদের জন্য কলম, পানি, চকলেট প্রয়োজনীয় ঔষধের ব্যবস্থা রেখেছি। কেউ যদি অসুস্থ হয়ে যায় তাদের জন্য আমরা শিক্ষার্থীদের নিয়ে একটি মেডিকেল টিম গঠন করেছি। পাশাপাশি অভিভাবকদের জন্য বসার বসা ও নাস্তার ব্যবস্থা করেছি। এছাড়া পরীক্ষার পরীক্ষা সেন্টার চিনিয়ে দেওয়া, কারো আবাসনের প্রয়োজন হলে আবাসন ব্যবস্থা এবং পরীক্ষা পরবর্তী ভর্তি কার্যক্রমে আমরা সহযোগিতা চালিয়ে যাব।
শাখা বৈছাআ'র আহবায়ক এস এম সুইট বলেন, বরাবরের মতো এবারও আমরা শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতা করতে পেরে আনন্দিত। আগামী দিনেও আমরা শিক্ষার্থীদের কল্যাণে এভাবে কাজ করে যেতে চাই।