তেল পাম্পে লাইন ভাঙার প্রতিবাদে জাবি শিক্ষার্থীকে মারধর, আগুন দেওয়ার চেষ্টা

তেল পাম্পে লাইন ভাঙার প্রতিবাদে জাবি শিক্ষার্থীকে মারধর, আগুন দেওয়ার চেষ্টা
ছবির ক্যাপশান, তেল পাম্পে লাইন ভাঙার প্রতিবাদে জাবি শিক্ষার্থীকে মারধর, আগুন দেওয়ার চেষ্টা

সাভারের নবীনগরে একটি তেল পাম্পে লাইন ভাঙাকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীর ওপর হামলা ও আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাম্পের এক কর্মচারীসহ কয়েকজন যুবকের বিরুদ্ধে অভিযোগ করেছেন প্রত্যক্ষদর্শীরা।

রবিবার (২৯ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে নবীনগরের ‘নবীনগর সিএনজি ফুয়েলিং অ্যান্ড ফিলিং স্টেশন’-এ এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সৌরভ রানা জাবির সরকার ও রাজনীতি বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সৌরভ তার মোটরসাইকেলে তেল নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় এক যুবক হঠাৎ লাইন ভেঙে জারে তেল নিতে শুরু করলে তিনি এর প্রতিবাদ করেন। এতে ক্ষুব্ধ হয়ে ওই যুবক ও তার সঙ্গে থাকা কয়েকজন মিলে সৌরভের ওপর হামলা চালায়।

অভিযোগ রয়েছে, হামলার একপর্যায়ে পাম্পের এক কর্মচারী সৌরভের শরীরে জ্বালানি তেল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন। পরে অভিযুক্তরা আরও লোক ডেকে এনে তাকে মারধর করার চেষ্টা করে।
পরে উপস্থিত কয়েকজন শিক্ষার্থী দ্রুত সৌরভকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যান।

এ বিষয়ে পাম্প মালিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও করা যায়নি।


সম্পর্কিত নিউজ