জবিতে পঞ্চম মেধাতালিকা প্রকাশ, ভর্তি শুরু ২ এপ্রিল থেকে

জবিতে পঞ্চম মেধাতালিকা প্রকাশ, ভর্তি শুরু ২ এপ্রিল থেকে
ছবির ক্যাপশান, জবিতে পঞ্চম মেধাতালিকা প্রকাশ, ভর্তি শুরু ২ এপ্রিল থেকে

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় এ, বি, সি, ডি ও ই ইউনিটের পঞ্চম পর্যায়ের মেধাতালিকা প্রকাশিত হয়েছে। এই তালিকায় বিষয় পাওয়া শিক্ষার্থীদের ভর্তির প্রক্রিয়া আগামীকাল ২এপ্রিল শুরু হতে যাচ্ছে যা চলবে ৬এপ্রিল পর্যন্ত।

‎আজ  (১এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

‎বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষের এ, বি, সি, ডি ও ই ইউনিটের  ৫ম পর্যায়ে বিষয় প্রাপ্তদের আগামী ২এপ্রিল দুপুর ১২ টা থেকে  ৬এপ্রিল রাত ১২ টার আগ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইট https://jnuadmission.com-এ নিজ নিজ প্যানেলে লগইন করে ভর্তি ফরম পূরণ ও নিম্নে উল্লেখিত ভর্তি ফিস অনলাইনে জমা দিতে হবে এবং আগামী ২এপ্রিল থেকে ৭এপ্রিল পর্যন্ত (সকাল ৮:০০টা হতে বিকাল ৪:০০টার মধ্যে) বিশ্ববিদ্যালয় খোলা থাকার দিনগুলোতে সরাসরি সংশ্লিষ্ট ডিন অফিসে ভর্তি ফরম ও প্রয়োজনীয় কাগজপত্রাদি জমা দিয়ে কাগজপত্র জমাদান স্লিপ সংগ্রহ করে ভর্তি নিশ্চিত করতে হবে।


সম্পর্কিত নিউজ