ঢাবি উপাচার্যের সঙ্গে সেন্টার ফর চায়না স্টাডিজের প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঢাবি উপাচার্যের সঙ্গে সেন্টার ফর চায়না স্টাডিজের প্রতিনিধিদলের সাক্ষাৎ
ছবির ক্যাপশান, ঢাবি উপাচার্যের সঙ্গে সেন্টার ফর চায়না স্টাডিজের প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেন্টার ফর চায়না স্টাডিজ-এর এক্সিকিউটিভ ডেপুটি ডিরেক্টর ড. লি হোমে (LI Hongmei, Ph.D)।

আজ বৃহস্পতিবার উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে প্রতিষ্ঠানের আরেক এক্সিকিউটিভ ডেপুটি ডিরেক্টর জু শি চেং  (Zhu Shicheng)    উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনায় আগামী ৭ ও ৮ এপ্রিল অনুষ্ঠেয় একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের প্রস্তুতি সম্পর্কেও কথা হয়। সম্মেলনে বাংলাদেশ ও চীন থেকে বিশেষজ্ঞদের অংশগ্রহণ, বিভিন্ন একাডেমিক সেশন আয়োজন এবং গবেষণা সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। এ উপলক্ষে উপযুক্ত বিশেষজ্ঞ মনোনয়নের বিষয়েও আলোচনা হয়।

উভয় পক্ষ শিক্ষা ও গবেষণায় আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং যৌথ গবেষণা কার্যক্রম পরিচালনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। তারা মনে করেন, এ ধরনের উদ্যোগ দুই দেশের মধ্যে একাডেমিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এছাড়া, চীন-বাংলাদেশ একাডেমিক বিনিময় কার্যক্রম, তরুণ গবেষক ও শিক্ষার্থীদের জন্য প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি এবং ভবিষ্যতে বিভিন্ন যৌথ কর্মসূচি গ্রহণের বিষয়েও আলোচনা হয়।

উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন। অপরদিকে ড. লি হোমে দুই প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বৃদ্ধির ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।


সম্পর্কিত নিউজ