হাজারীবাগ থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

হাজারীবাগ থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
ছবির ক্যাপশান, হাজারীবাগ থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টায় হাজারীবাগের মনেশ্বর রোডের একটি বাসা থেকে সাইদুল আমিন সীমান্ত নামের এই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধারের পর অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সীমান্ত বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা না গেলেও কেউ কেউ ধারণা করছেন তিনি 'আত্মহত্যা' করে থাকতে পারেন। তার বিভাগের বন্ধু জামিল এক ফেসবুক পোস্টে বলেন, ‘অমানুষিক পারিবারিক চাপে আমার বন্ধু সাইদুল আমিন সীমান্ত আত্মহত্যার পথ বেছে নিয়েছে।’


সম্পর্কিত নিউজ