{{ news.section.title }}
ইবিতে গুচ্ছ 'বি' ইউনিট ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতির প্রায় ৮৭ শতাংশ
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে উপস্থিতির হার ছিল ৮৬.৮২ শতাংশ এবং অনুপস্থিত ছিলেন ১২০৪ জন।
শুক্রবার (০৩ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ঘণ্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা শুরু হওয়ার পূর্বে ইবি উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মনজুরুল হক বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সামনে দুই পাশে স্থাপিত বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠনের হেল্প ডেস্ক পরিদর্শন করে। পরবর্তীতে তারা বিভিন্ন পরীক্ষা-কক্ষ পরিদর্শন করেন।
‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ইবি কেন্দ্রের সমন্বয়ক ও আইন অনুষদের ডিন অধ্যাপক মো. নাজিম উদ্দীন বলেন, “ইবি কেন্দ্রে ৯১৩৩ জন ভর্তিচ্ছু শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৭৯২৯ শিক্ষার্থী, উপস্থিতির হার ছিল ৮৬.৮২ শতাংশ। এদিকে অনুপস্থিতির হার ১৩.১৮ শতাংশ অর্থাৎ ১২০৪ জন অনুপস্থিত ছিলেন। পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিজনুজ্জামান বলেন, পরীক্ষার্থীদের নিরাপত্তা ও পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ক্যাম্পাসে পুলিশ, র্যাবের টহল দল ও আনসার সদস্য মোতায়েন ছিল। ক্যাম্পাসে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল ওই পরিক্ষার্থীর মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এবং এক শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিল। পরবর্তীতে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এবং সে কিছুটা সুস্থ হয়ে পরিক্ষায় অংশগ্রহণ করে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, খুবই ভালো ভাবে পরিক্ষা দিয়েছে শিক্ষার্থীরা। আমি শিক্ষার্থীদের কে জিজ্ঞেস করলাম কেমন পরীক্ষা হচ্ছে ওরা বলল ভালো পরীক্ষা হচ্ছে প্রশ্ন ভাল হয়েছে। পরীক্ষা শুরু হওয়ার পর কাউকে পরীক্ষা হলে ঢুকতে দেওয়া হবে না। পরীক্ষার হলে যারা দায়িত্বে ছিলেন তাদেরকে নির্দেশনা দেয়া হয়েছে যাতে কোনভাবেই ছাত্ররা ক্ষতিগ্রস্ত না হয়।
তিনি আরও বলেন, গত পরীক্ষাটি ও খুবই সুন্দরভাবে হয়েছে যেহেতু অন্যান্য বিশ্ববিদ্যালয় এগুলো থেকে অভিযোগ আসেনি সেক্ষেত্রে আমরা অনুমান করে নিতে পারি সবকিছু ঠিকঠাকই আছে।