জাবিতে হাইকোর্টের অরিজিনাল জুরিসডিকশন নিয়ে ক্যারিয়ার গাইডেন্স সেমিনার

জাবিতে হাইকোর্টের অরিজিনাল জুরিসডিকশন নিয়ে ক্যারিয়ার গাইডেন্স সেমিনার
ছবির ক্যাপশান, জাবিতে হাইকোর্টের অরিজিনাল জুরিসডিকশন নিয়ে ক্যারিয়ার গাইডেন্স সেমিনার

‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) “Original Jurisdiction of the High Court Division: Company, Writ and Admiralty Frameworks” শীর্ষক একটি ক্যারিয়ার গাইডেন্স সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

‎রবিবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে আইন ও বিচার বিভাগ এবং ক্যারিয়ার ক্লাবের যৌথ আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।
‎সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, আইনের ভিত্তি নৈতিকতার ওপর প্রতিষ্ঠিত। সমাজের নৈতিক মানদণ্ডের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আইনের প্রয়োগ ও ব্যাখ্যাতেও পরিবর্তন আসে। তিনি আরও বলেন, একজন সফল আইনজীবী হতে হলে সংবিধান ও আইন সম্পর্কে গভীর জ্ঞানের পাশাপাশি নৈতিকতা, নীতিবিদ্যা এবং সামাজিক মূল্যবোধের প্রতি সুস্পষ্ট ধারণা থাকা জরুরি।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি শেখ তাহসিন আলী। তিনি হাইকোর্ট বিভাগের অরিজিনাল জুরিসডিকশনের বিভিন্ন দিক, বিশেষ করে কোম্পানি, রিট ও অ্যাডমিরালটি বিষয়ক আইনি কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম, ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা ও অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসানসহ শিক্ষক-শিক্ষার্থীরা।


সম্পর্কিত নিউজ