জবিতে ২ দিনব্যাপী বৈশাখী মেলা, অনুষ্ঠানে আগ্রহীদের আবেদন ১২ এপ্রিল পর্যন্ত

জবিতে ২ দিনব্যাপী বৈশাখী মেলা, অনুষ্ঠানে আগ্রহীদের আবেদন ১২ এপ্রিল পর্যন্ত
ছবির ক্যাপশান, জবিতে ২ দিনব্যাপী বৈশাখী মেলা, অনুষ্ঠানে আগ্রহীদের আবেদন ১২ এপ্রিল পর্যন্ত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) পহেলা বৈশাখ ১৪৩৩ উপলক্ষে দুই দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। একইসঙ্গে মেলায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে আগ্রহী অংশগ্রহণকারীদের ৭ থেকে ১২ এপ্রিলের মধ্যে নির্ধারিত আবেদনপত্র পূরণ করে জমা দিতে বলা হয়েছে।

আজ মঙ্গলবার (৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১ ও ২ বৈশাখ (১৪ ও ১৫ এপ্রিল) মঙ্গলবার ও বুধবার নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে নানা সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি এ বৈশাখী মেলা বসবে। মেলায় অংশগ্রহণে আগ্রহীদের নির্ধারিত আবেদনপত্র পূরণ করে জমা দিতে হবে।

আগ্রহী অংশগ্রহণকারীরা ৭ থেকে ১২ এপ্রিল প্রতিদিন দুপুর ১২টার মধ্যে রেজিস্ট্রার দপ্তর থেকে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, পহেলা বৈশাখ বাংলা সনের প্রথম দিন, যা বাঙালির অন্যতম বৃহৎ সর্বজনীন উৎসব। এ দিনটি বর্ণিল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা ও ঐতিহ্যবাহী খাবারের মাধ্যমে উদযাপন করা হয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষ এ উৎসবে অংশ নেন, যা বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ প্রতীক।


সম্পর্কিত নিউজ