চবিতে একদিনে ৯ কর্মকর্তার বদলি

চবিতে একদিনে ৯ কর্মকর্তার বদলি
ছবির ক্যাপশান, চবিতে একদিনে ৯ কর্মকর্তার বদলি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) একদিনে ৯ জন কর্মকর্তার দপ্তর বদলি ও দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। গতকাল সোমবার (৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বিষয়টি সামনে আসে আজ মঙ্গলবার (৭ এপ্রিল)।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবে এ বদলি ও দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। প্রকাশিত নথি অনুযায়ী কর্মকর্তাদের পূর্ববর্তী দপ্তর থেকে নতুন দায়িত্বে স্থানান্তর করা হয়েছে।

নথি অনুযায়ী বদলি হওয়া কর্মকর্তারা হলেন— জনাব চৌধুরী আমির মোহাম্মদ মুছা, যিনি উপ-পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে রেজিস্ট্রার দপ্তরে কর্মরত ছিলেন, তাকে পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরে পদায়ন করা হয়েছে। জনাব মো. ইস্কান্দর সিরাজ, ডেপুটি রেজিস্ট্রার হিসেবে উচ্চ শিক্ষা সেলে কর্মরত থাকলেও তাকে একই সেলের দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। জনাব মো. সাইফুল আবেদিনকে আলাওল হল থেকে সংযুক্ত শাখা, রেজিস্ট্রার দপ্তরে এবং জনাব মোহাম্মদ সোহরাব হোসাইনকে কলেজ পরিদর্শক দপ্তর থেকে শিক্ষক ব্যক্তিগত নথি সেলে স্থানান্তর করা হয়েছে।

এছাড়া জনাব মোহাম্মদ আশরাফুল মওলাকে সংযুক্ত শাখা থেকে আলাওল হলে, জনাব সিরাজুল ইসলামকে শিক্ষক ব্যক্তিগত নথি সেল থেকে আধুনিক ভাষা ইনস্টিটিউটে এবং জনাব মোহাম্মদ নিজামুল করিমকে মাস্টারদা সূর্যসেন হল থেকে উচ্চ শিক্ষা সেলে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, জনাব মোহাম্মদ দেলোয়ার হোসাইনকে ওশেনোগ্রাফি বিভাগ থেকে আইন ও গোপনীয় সেলে এবং জনাব ইমরান হোসাইনকে আইন ও গোপনীয় সেল থেকে এস্টেট শাখায় স্থানান্তর করা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “এটি বিশ্ববিদ্যালয়ের নিয়মিত প্রশাসনিক কার্যক্রমের অংশ। এখানে কোনো অস্বাভাবিকতা বা উদ্দেশ্যপ্রণোদিত কিছু নেই।”


সম্পর্কিত নিউজ