রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ক্লাস শুরু ১০ মে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ক্লাস শুরু ১০ মে
ছবির ক্যাপশান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ক্লাস শুরু ১০ মে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরু হবে ১০ মে। বুধবার (৭ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ও 'এ' ইউনিটের কো-অর্ডিনেটর অধ্যাপক মোহাম্মদ বেলাল হোসেন তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বর্তমানে আমাদের ভর্তি কার্যক্রম চলমান রয়েছে। আমাদের ক্লাস শুরু হবে আগামী ১০ মে।

জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের বিভাগ পছন্দক্রম পূরণ প্রক্রিয়া শুরু হয় গত ২২ ফেব্রুয়ারি থেকে। এখন পর্যন্ত 'এ', 'বি' ও 'সি' ইউনিটের বিষয়ভিত্তিক দ্বিতীয় সাবজেক্ট চয়েস লিস্ট প্রকাশিত হয়েছে। ক্লাস শুরুর আগেই ভর্তি কার্যক্রম বন্ধ করা হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, এবারের ভর্তি পরীক্ষা 'সি' ইউনিট (বিজ্ঞান) দিয়ে শুরু হয়। গত ১৬ জানুয়ারি 'সি' ইউনিট (বিজ্ঞান), ১৭ জানুয়ারি 'এ' ইউনিট (মানবিক) এবং ২৪ জানুয়ারি 'বি' ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ বছরে কোনো সিলেকশন ছিল না। দুই শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম শিফটের পরীক্ষা সকাল ১১টা থেকে ১২টা এবং দ্বিতীয় শিফটের পরীক্ষা বিকাল ৩টা থেকে ৪টায় অনুষ্ঠিত হয়। এছাড়া এবারের ভর্তি পরীক্ষা রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুর ও বরিশাল বিভাগে অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।


সম্পর্কিত নিউজ