চবিতে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের রজতজয়ন্তী উপলক্ষে উদ্বোধনী র‍্যালি অনুষ্ঠিত

চবিতে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের রজতজয়ন্তী উপলক্ষে উদ্বোধনী র‍্যালি অনুষ্ঠিত
ছবির ক্যাপশান, চবিতে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের রজতজয়ন্তী উপলক্ষে উদ্বোধনী র‍্যালি অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের পঁচিশ বছর পূর্তি রজতজয়ন্তী উদযাপন উপলক্ষে উদ্বোধনী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) বেলা ১২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান।

র‍্যালি উদ্বোধনের আগে উপাচার্য রজতজয়ন্তী অনুষ্ঠানের সার্বিক সফলতা কামনা করেন। তিনি বলেন, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ বিভাগ এবং গবেষণা ও উচ্চশিক্ষায় এ বিভাগের উল্লেখযোগ্য অবদান রয়েছে। এ সময় তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আলাউদ্দিন, বর্তমান সভাপতি ও রজতজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. কাঞ্চন চাকমা, যুগ্ম আহ্বায়ক প্রফেসর ড. চৌধুরী মোহাম্মদ মনিরুল হাসান, প্রধান সমন্বয়ক প্রফেসর ড. মোহাম্মদ সাইদুল ইসলাম (সোহেল), পরিচালনা কমিটির সদস্য প্রফেসর ড. দ্বৈপায়ন সিকদার, প্রফেসর ড. মু. গোলাম কবীর, প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন, প্রফেসর ড. সুমন মজুমদার এবং সদস্য সচিব আবু সৈয়দ মোহাম্মদ মুজিবসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামীকাল শুক্রবার (১০ এপ্রিল) বিভাগের রজতজয়ন্তী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হবে।


সম্পর্কিত নিউজ